বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

রাজধানীতে ছুটির ৩ দিনে তিন জনসমাবেশ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১, ২০২৫ ৯:২৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি। আর এই ছুটিতে রাজধানী ঢাকায় পৃথক জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দেশের তিন দল ও সংগঠন।

কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও সভায় ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পরদিন শুক্রবার (২ মে) আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ঢাকায় বড় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে দলটি।

ছুটির তৃতীয় দিন শনিবার (৩ মে) নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ কয়েকটি দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এদিন সভার সভাপতিত্ব করবেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিব। এক মাস ধরে এ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে ভুল চিকিৎসায় সুচনা নামক এক কিশোরীর মৃত্যুর অভিযোগ

জাহানারা ইসলাম ইন্তেকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শোকবার্তা

শত বর্ষের সেরা চলচ্চিত্রের তালিকায় ‘পথের পাঁচালী’

ঝিনাইদহে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ২ জন আটক, সবজি বোঝায় ট্রাক জব্দ

শীতের রাতে কম্বল নিয়ে ভাসমান বেদে পল্লীতে নল‌ছি‌টির ইউএনও মো. নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়েত ইসলামীর উদ্যোগে ধুনটে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় 

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার নামের এক যুবক নিহত

কলেজছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরালের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ

পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ১৪ লাখ

বাড়িতেই সহজে বানান আমের স্পঞ্জ আচার