বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে টাস্কফোর্স গঠন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২৪, ২০২৪ ৮:৫৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে চার সদস্যের টাস্কফোর্স গঠন করেছে সরকার।

বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব মো. জহিবুল হক স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৩২৫৯/২০১২ এর গত ৩০ সেপ্টেম্বর প্রদত্ত আদেশ অনুযায়ী নিম্নরূপ কর্মপরিধিসহ ০৪ (চার) সদস্য বিশিষ্ট একটি টাস্কফোর্স নিদের্শক্রমে গঠন করা হলো।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানকে আহ্বায়ক করে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- পুলিশ অধিদপ্তরের প্রতিনিধি, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রতিনিধি (অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার নিম্নে নয়) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার নিম্নে নয়)।

পরিপত্রে কর্মপরিধিতে যা বলা হয়েছে: টাস্কফোর্স যথাযথ আইন বিধি অনুসরণপূর্বক সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করে আগামী ৬ (ছয়) মাসের মধ্যে হাইকোর্ট বিভাগের বিভাগের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। গঠিত টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বিদেশে ছয় মিশনে নতুন রাষ্ট্রদূত

৩৮ দেশ-সংস্থাকে ভোট পর্যবেক্ষণে আমন্ত্রণ ইসির

কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জলঢাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ হলেন আশরাফুল ইসলাম

পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীকে বেধড়ক মারধর, শ্লীলতাহানির অভিযোগ

বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের প্রশ্নই আসে না: হোয়াইট হাউস

মিধিলির পর ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

কালীগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে রাতভর পুলিশি অভিযান, তিন দিনে গ্রেফতার-১৩