সোমবার , ১ জানুয়ারি ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

চৌগাছার নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ১, ২০২৪ ১:২১ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক : যশোরের চৌগাছা উপজেলার নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা সুস্মিতা সাহার সাথে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৩১ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে সংগঠনের সদস্যদের সাথে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন সম্পর্কে নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা সুস্মিতা সাহাকে অবহিত করেন সংগঠনের সদস্যরা।
উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, আপনারা আপনাদের সকল ভালো কাজের পাশাপাশি চৌগাছা কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করেন। আপনাদের জন্য সবসময় দোয়া ও শুভকামনা রইলো এবং আপনাদের সকল কার্যক্রমে আমি আপনাদের সাথে আছি। আমরা সকলেই চৌগাছার গরীব দুঃখী মেহনতি মানুষের জন্য একসাথে কাজ করবো বলে আশ্বস্ত করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বখতিয়ার হোসেনর আহ্বানে শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, কেন্দ্রীয় সহ-সভাপতি শাহীন কবির, জগদীশপুর ইউনিয়ন শাখার সভাপতি কামরুল হাসান, আছির উদ্দিন,
শাহারিয়ার নাফিজ, কাইয়ুম হোসেন, শাকিল হোসেন, মাসুদ রানা, সুলতান মাহমুদ রনি, রাসেদূল ইসলাম,দীপ্ত বিশ্বাস, রিফাত হোসেন প্রমূখ।

“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে ধারণ করে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় গরীব দুঃখী অসহায় মানুষের পাশে ছিল আছে এবং থাকবে বলে তারা জানান।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

“একজন চিকিৎসকের সোনালী ছোঁয়া; জীবন ফিরে পেল আমার বাবা”

চাঁপাইনবাবগঞ্জের আম যাচ্ছে লন্ডন সুইডেনে

কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ

টঙ্গীতে আওয়ামী লীগের উঠান বৈঠক

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নানান আয়োজনে নলছিটিতে তারুন্যের উৎসব ২০২৫ উদ্বোধন

হিলি চেকপোস্টে বিজিবি কর্তৃক দুই আনসার সদস্য লাঞ্ছিত ও জিম্মি

ঝিনাইদহে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

টঙ্গী সরকা‌রি ক‌লে‌জের ৬তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন