বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মহেশপুরের নবাগত ইউএনও খাদিজা খাতুনকে ফুলের শুভেচ্ছা জানালেন বিদায়ী ইউএনও

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১, ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহকারী সম্পাদক : ঝিনাইদহের মহেশপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মীম খাদিজা আক্তারকে ফুলের শুভেচ্ছা জানালেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা। সকালে উপজেলা নির্বাহী অফিসার অফিস কক্ষে এ ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

পরে দুপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে উপজেলা ও পৌর প্রশাসনের দায়িত্ব ভার অর্পন করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রসাশক ইয়াসমিন মনিরা।

দায়িত্বভার গ্রহন করে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মীম খাদিজা আক্তার সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) খালিদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র পাল, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান প্রমুখ।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া