রবিবার , ১৮ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বিদ্যালয় খোলার সরকারি নির্দেশ উপেক্ষিত: বন্ধ ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৮, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ণ

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : শনিবার, ১৭ মে ২০২৫ ইং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান শনিবার খোলা রাখার নির্দেশ জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কোনো বিদ্যালয় নিজের সিদ্ধান্তে ছুটি ঘোষণা করতে পারবে না। অথচ বাস্তব চিত্র ভিন্ন।

সরেজমিনে হরিনাকুণ্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নের ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে দেখা যায়, বিদ্যালয়টি সম্পূর্ণরূপে বন্ধ। বিদ্যালয়ের মূল ফটক তালাবদ্ধ, শ্রেণিকক্ষে কোনো শিক্ষক-শিক্ষার্থী নেই, নেই কোনো কার্যক্রম।

এই অবস্থায় প্রশ্ন উঠেছে—কেন সরকারি নির্দেশ অমান্য করে বিদ্যালয়টি বন্ধ রাখা হলো? কে এর দায়ভার নেবে? শিক্ষার্থীদের পাঠদানের যে ক্ষতি হলো, তা কে পূরণ করবে?

স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলেছেন, এভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি এভাবে অনিয়ম হতে থাকে তাহলে কিভাবে আমাদের শিক্ষার মান উন্নয়ন হবে। তাদের মতে, এ ধরনের দায়িত্বহীনতা শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে মজবুত করতে হলে নিয়মনীতি সবাইকে মানতে হবে—তবে তা কেবল নির্দেশনা জারি করলেই হবে না, বাস্তব প্রয়োগেও তা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে হরিনাকুণ্ডু উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ বারীর সাথে মুটোফোনে কথা বললে তিনি সাংবাদিকদের জানান, ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজের নোটিশ ব্যবস্থা করা হচ্ছে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, আমি অসুস্থতার কারনে ছুটিতে আছি আর আমার অবর্তমানে যারা দায়িত্বে আছেন, যারা হইতো এ বিষয়টি বুঝতে পারিনি। আগামী শনিবার থেকে আমরা নিয়মিত ক্লাস নিবো।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

শরীয়তপুরে পরীক্ষা শেষে শিক্ষার্থীকে কুপিয়ে ও মারধরের অভিযোগ: পালং মডেল থানায় এজাহার

দেশের যেসব অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে

ঝালকাঠিতেও স্বস্তির বৃষ্টিতে রাস্তাঘাট ফাকা

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুত ৮৮৫ আশ্রয় কেন্দ্র

ডিএসইসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে: লায়ন মো: গনি মিয়া বাবুল

চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া

কাপ্তাই কেপিএম চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নিহত রবিউল ইসলাম রনি

ভারত-পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের