শনিবার , ৮ মার্চ ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ওভেনে তৈরি ইফতার চিকেন কাঠি কাবাব!

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ৮, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহকারী সম্পাদক : রোজায় বাড়িতে রোজ রোজ মাজাদার ইফতার তৈরি হলেও যারা হোস্টেলে থাকেন তাদের তো আর এত আয়োজন করে ইফতার তৈরি করা সম্ভব না। হোস্টেলে বসবাসরত ছেলে – মেয়েদের কাছে যেসব কিচেন গ্যাজেট থাকে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন। এই রোজায় মাইক্রোওয়েভে কম সময়ে তৈরি করে ফেলতে পারেন চিকেন কাঠি কাবাব রেসিপিটি। আজ তাই এই রেসিপিটি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।

উপকরণ :
মুরগীর মাংস ৩০০ গ্রাম, সয়া সস ১ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে ও জিরা গুঁড়া ১ চা চামচ করে, সয়াবিন তেল ও ঘি ৩ টেবিল চামচ, লবণ ও চিনি স্বাদমতো, কাবাব কাঠি ৩-৪টা, লেবু রস ১চা চামচ।

তৈরির প্রণালি :
মুরগির মাংস চারকোণা করে কেটে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। এরপর কাবাব কাঠি পানিতে ভিজিয়ে রাখুন। এবার একটি বাটিতে মাংসসহ সব উপকরণ একসাথে মাখিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। পরে ওভেনে রান্না করা যায় এমন প্লেটে তেল ও ঘি ব্রাশ করে কাবাব রেখে ঢাকনা সহ ১০-১২ মিনিট মাইক্রো ওভেনে রান্না করুন। এবার গাজর, শসা, টমেটু লেবু, কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল চিকেন কাঠি কাবাব।

আফরোজা খানম মুক্তা : স্বত্ত্বাধিকারী, সৌখিন কারুশিল্প।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

কুমড়ো বড়ি দিয়ে শিং মাছের সুস্বাদু ঝোল!

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৭

ব্যাংক হিসাবে ৭ হাজার নতুন কোটিপতি

টঙ্গী সরকা‌রি ক‌লে‌জের ৬তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত

তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ পেলেন বেস্ট ব্র্যান্ড কনসালটেন্ট অ্যাওয়ার্ড-২০২৪

কারও প্রতিপক্ষ নয় ঐকমত্য কমিশন : আলী রীয়াজ

ঢাকাস্থ ব্রাহ্মনবাড়িয়া জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠিত, রেজাউল হক সভাপতি তৌফিকুল ইসলাম মিথিল সম্পাদক

রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৮৯.২৬%