রবিবার , ১৫ নভেম্বর ২০২৬ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম

প্রতিবেদক
admin2
নভেম্বর ১৫, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় নানা সীমাবদ্ধতার মুখোমুখি হওয়া আব্দুর রহিমের জন্য এ উদ্যোগ নেওয়া হয়।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

বাম পা হারানোর কারণে দৈনন্দিন চলাফেরায় নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় আব্দুর রহিমকে। স্বাভাবিকভাবে হাঁটাচলা এবং দৈনন্দিন কাজকর্ম সম্পাদনের ক্ষেত্রে তার শারীরিক সীমাবদ্ধতা তৈরি হয়।

এ অবস্থায় তার চলাফেরার সক্ষমতা পুনরুদ্ধার এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সুগম করতে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।

কৃত্রিম পা ব্যবহারের মাধ্যমে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দৈনন্দিন কাজকর্মে অন্যের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে তার।

সূত্র : বাসস

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

ঈদে আসছে ববির ‌‘ময়ূরাক্ষী’

ডিইউজে নির্বাচনে শহিদ-খুরশীদ পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী

গুরুতর অসুস্থ অভিনেত্রী সীমানা লাইফ সাপোর্টে!

ফিল্ম ক্লাবের নির্বাচন, সভাপতি পদে সামসুল আলম ও মেম্বার ইনচার্জ অ্যাডমিনিস্ট্রেশন ইকবাল

ঢাকাস্থ বরগুনা সাংবাদিক সমিতির নেতৃত্বে লাভলু-তৌফিক

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাওয়ার্ড ও সনদ পেলেন অধ্যক্ষ ওয়াদুদুর রহমান

শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ পলিথিনে সয়লাব কালীগঞ্জ, হুমকির মুখে জনস্বাস্থ্য ও পরিবেশ

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়াকাটায় পর্যটকদের উপচেপড়া ভিড়