শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বাংলাদেশ জামায়াত ইসলামি ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক কর্মী সম্মেলন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ১৮, ২০২৪ ১০:৪৩ পূর্বাহ্ণ

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহের উজির আলী স্কুল মাঠ প্রাঙ্গনে ১৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা ২ টা থেকে শুরু হয় বাংলাদেশ জামায়াত ইসলাম ঝিনাইদহ জেলা শাখার কর্মী সম্মেলন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ শফিকুর রহমান, আমীরে জামায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোবারক হুসাইন, সদস্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। সভাপতি দায়িত্বে ছিলেন, আলী আজম মোঃ আবু বকর, ঝিনাইদহ জেলা আমীর। ও আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় ইসলামী জনতা।

বক্তব্যে প্রধান অতিথি, ডাঃ শফিকুর রহমান বলেন, বাংলাদেশের সৈরাচার সরকার যেভাবে পালিয়ে গেছে তাতে তাদের কিন্তু কোনো ছাড় নেই। তাদের এই দেশে পুনরায় ফিরিয়ে নিয়ে এসে, তাদের পাপের যে শাস্তি সেটা সঠিক বিচারে মাধ্যমে দিতে হবে। দেশ ও দেশের মানুষের কল্যানে বেকারত্ব দুর করতে হবে। আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জামায়াত ইসলাম সংসদে যায় তাহলে বেকার ভাইয়েরা বেকরত্বের দুর করতে পারবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ঝিনাইদহ জেলাতে শহীদি ভাইদের যত পরিবার আছে তাদের সকলের দুয়ারে আমি যেতে পারবো না কিন্তু, ঝিনাইদহ কোনো এক শিশুকে শহীদি ভাইয়ের মমতায়ে কোমল ভাবে আদরে আদরে গালে চুম্মা দিতে চাই বলে, স্টেজে এক নাবালক বাচ্চাকে নিজের কোলে তুলে চুমাতে চুমাতে চোখের পানি ফেলে ডাঃ শফিকুর রহমান। তিনি আরও বলেন, অনেক কষ্ট বুকে চাপা যা, প্রকাশ করলেই সেই কষ্ট নিবারন করা যাবে না। আমি এর আগেও ঝিনাইদহতে এসেছি কিন্তু, আমার শহীদ ভাইদের পরিবারের সাথে পনেরো মিনিটের বেশি কথা বলতে পারিনি, সাথে সাথে সংবাদ এসেছে আপনাকে ঝিনাইদহ ত্যাগ করতে হবে অতি দ্রুত । আজ কিন্তু ঈদের আনন্দের মত লাখ লাখ মানুষের মাঝে মুক্ত পরিবেশে কথা বলছি। বিগত সরকার কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী নিষিদ্ধ করেছিলেন তার ঠিক চার দিন পরেই আল্লাহ তাদের কে নিষিদ্ধ করেছেন। আল্লাহ আমাদের মুসলমান ভাইদের পরিবারের উপর তাকিয়েছে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা

নলছিটিতে জেলেদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

লৌহজংয়ে পাঠাগার পরিদর্শন করেন ডাঃ মো. আবু ইউসুফ ফকির

ঝিনাইদহে এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা, আহত আরও এক নারী

সফলভাবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

গাজায় সংঘাত আরো বাড়বে, আশঙ্কা ইরানের

অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে: মির্জা ফখরুল

ঝালকাঠিতে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল’র কমিটি গঠন:সভাপ‌তি আনু ও সম্পাদক জ‌সিম

বন্ধু সামাজিক সংস্থার উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত