শুক্রবার , ২৪ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝিনাইদহে এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা, আহত আরও এক নারী

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৪, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: শুক্রবার (২৪ মে ২০২৪) ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের খালকুলা গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা ও আরও এক নারী আহত । পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের অবেদ আলী দুবাই প্রবাসী ও ছেলে মেহেদি মালয়েশিয়া প্রবাসী। গ্রামের বাড়িতে অবেদ আলীর স্ত্রী ফাতেমা খাতুন ও ছেলে বউ বিথী বসবাস করতেন।

কিন্তু হঠাৎ রাতে দুর্বত্তরা বাড়ির ব্যালকনির ইট ভেঙ্গে ঘরে প্রবেশ করে দু’জন কেই গলা কাটে এবং মৃত ভেবে বাসার নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। কিন্তু ফাতেমা খাতুন মারা গেলেও বিথী প্রাণে বেচে যায় এবং ভোরে গলাকাটা অবস্থায় পাশের বাড়িতে গেলে লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন এবং তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় রেফার্ড করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে,প্রবাসী অবেদ আলীর স্ত্রী ফাতেমার লাশ দেখতে পায়। বিথী আহত অবস্থায় একটি চিরকুট লিখে রেখে যায়। তার সূত্র ধরে পুলিশ দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলাে দুর্গাপুর গ্রামের বাদল মন্ডলের ছেলে সাগর হােসেন ও পশ্চিম ঝিনাইদহের ফেলু সরকারের ছেলে সুশান্ত। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে ডাকাতিকালে বাধা দেয়ায় এ হত্যার ঘটনা ঘটেছে। জানা যায়, ওই বাড়িতে কিছু মিস্ত্রী ঘর সংস্কারের কাজ করছিলো।

সর্বশেষ - সারা দেশ