বুধবার , ২৯ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৯, ২০২৪ ১০:০৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দেশের উপকূলীয় বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বিবৃতিতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানুষের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, বিভিন্ন জেলায় প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে এ পর্যন্ত ১৬ জনের মর্মান্তিক মৃত্যু, ৪০ লাখের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১ লাখ ৫০ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদিপশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ–বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

দুর্যোগকবলিত মানুষ ব্যথা–বেদনা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নতুন উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল দুর্গত মানুষকে সহায়তা দিতে দেশের বিত্তবানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

নলছিটিতে কৃষকদের মাঝে নারিকেল চারা, বীজ ও সার বিতরণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রথম বাজেট আজ

ভূয়া সনদের প্রমাণ মিললো শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মিমের

বঙ্গতে ‘থ্রি-বডি প্রবলেম’

বিএনপি বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে

সর্বোচ্চ বিদ্যাপীঠে ধর্ষণের ঘটনা চরম অবমাননাকর : সুলতানা কামাল

রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ

তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ পেলেন বেস্ট ব্র্যান্ড কনসালটেন্ট অ্যাওয়ার্ড-২০২৪

সাতক্ষীরা দেবহাটায় রত্নগর্ভা মা ও কৃতি সন্তানদের সন্মাননা প্রদান

নলছিটিতে তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ কর্মশালা ও কম্বল বিতরন