বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১০৩ বারের মতো পেছাল

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১৬, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ

এম রাসেল সরকার : সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ১০৩ বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র‍্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ঠিক করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

কেরানীগঞ্জ দক্ষিণ এসিল্যান্ডে অফিস সহকারী মজিবর রহমান জয়ের ইশারায় মিলে সেবা

হরিণাকুন্ডুতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকায় বাংলাদেশ-সৌদি প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক যৌথ কমিটির সভা অনুষ্ঠিত

শৈলকূপায় অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা বাবুল হোসাইন মোল্লা

কামরাঙ্গীরচরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপশাখার উদ্বোধন

হাউফো’র পক্ষ থেকে এ্যাড. শাহিদা রহমানকে ফুলের শুভেচ্ছা

সারাদেশে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৬৬২

ঝিনাইদহে বাড়িতে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা, আহত ৬

আরএমপির শ্রেষ্ঠ ওসি মতিহারের পারভেজ

বিটিএসএফ-এর সাংগঠনিক পরিচয়পত্র গ্রহণ করলেন কেন্দ্রীয় নেতা বি.এম. মকবুল হোসেন