শুক্রবার , ২৮ মার্চ ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

জাজিরায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ২৮, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ণ

সুমন মাহমুদ পারভেজ, স্টাফ রিপোর্টার জাজিরা: পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) জাজিরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন কালু।

বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল সালাম।

প্রধান বক্তা ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা, শরীয়তপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল হাসান, শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামচুল হক ঢালী।

বিশেষ বক্তা ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ভি পি নাজমুল হক বাদল।

জাজিরা উপজেলা বিএনপি আহবায়ক বজলুর রশীদ সিকদার ও যুগ্ম আহবায়ক সিকদার শাহিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সদস্য সচিব মাহাবুব আলম টিটু আকন, সিনিয়র যুগ্ম আহবায়ক সুরুজ মাদবর, জাজিরা পৌরসভার আহবায়ক কাজী নজরুল ইসলাম, সদস্য সচিব কেএম কামরুজ্জামান মিলন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

উক্ত অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করা হয়।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ, আইনি ব্যবস্থার ঘোষণা

গ্লোবাল কনজুমার এন্ড হিউম্যান রাইটস-এর চান্দিনা উপজেলা কমিটি গঠন

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬জনের মৃত্যু ঘটনার ঘাতক বাস চালক গ্রেপ্তার

ঝুঁকিতে ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্প

শুক্রবার থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি

দেশে খাদ্য নিয়ে কোনো শঙ্কা নেই: আলী ইমাম মজুমদার

জীবননগরে মা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আয়াকে গলাকেটে হত্যা

এজেএফবি স্টার অ্যাওয়ার্ডে শ্রেষ্ট পরিচালক পলাশ মণি দাস

নলছিটিতে জেলেদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইশরাক