বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শুক্রবার থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ৫, ২০২৩ ১২:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের জন্য শুক্রবার থেকে ফরম বিক্রি শুরু করছে আওয়ামী লীগ। ধানমন্ডিস্থ দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে থেকে এ ফরম সংগ্রহ করতে হবে। রবিবার পর্যন্ত ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।

বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে চলবে এই কার্যক্রম।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

এ ছাড়া মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ৮ অক্টোবর রবিবার বিকাল সাড়ে চারটার মধ্যে ফরম জমা দিতে হবে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

জেল হত্যা ইতিহাসের অন্যতম বর্বরোচিত কালো অধ্যায় .. লায়ন মোঃ গনি মিয়া বাবুল

নতুন বিজ্ঞাপনে চিত্রনায়িকা ববি

দিনাজপুরে চ্যানেল আই’র ২৫তম বছরে পদার্পণ অনুষ্ঠান পালিত

একটা-দুইটা দল অংশ না নিলে নির্বাচনের ক্ষতি নেই : কাদের

ঢাকাস্থ ব্রাহ্মনবাড়িয়া জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠিত, রেজাউল হক সভাপতি তৌফিকুল ইসলাম মিথিল সম্পাদক

আজ পেস্ট্রি খাওয়ার দিন

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র হত্যার ৩ মামলায় আ’লীগ নেতা চন্দন পালের জামিন নামঞ্জুর

সারাদেশে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৬৬২

এনায়েতপুরে নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার

কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ