শুক্রবার , ১৬ মে ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মুন্সীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৬, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ

শাহনাজ বেগম, মুন্সীগঞ্জ প্রতিনিধি : বৃহস্পতিবার (১৫ মে) তারিখ মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ কামরান হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি হরগঙ্গা কলেজ-এর সহযোগী অধ্যাপক জনাব মো. সফিকুল ইসলাম। প্রবন্ধে বিজ্ঞান কী, বিজ্ঞান সম্পর্কে প্রচলিত ভুল ধারণা, বিজ্ঞানের কর্মপদ্ধতি, বিজ্ঞানীদের গবেষণার উদ্দেশ্য এবং বিজ্ঞানের সাথে সমাজ ও রাজনীতির সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

সেমিনারে জেলা প্রশাসক তাঁর বক্তৃতায় সকল শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা বৃদ্ধি, বিজ্ঞান বিষয়ে অনুসন্ধিৎসু মনোভাব গঠন এবং নারী শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় অগ্রসর হওয়ার উপর গুরুত্বারোপ করেন। সেমিনার শেষে কুইজ প্রতিযোগিতা, অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক প্রকল্প প্রদর্শনীতে বিজয়ীদের মাঝে জেলা প্রশাসক পুরস্কার বিতরণ করেন।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত