শুক্রবার , ১০ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

চতুর্থ ম্যাচেও জিতল টাইগাররা, হোয়াইটওয়াশের পথে জিম্বাবুয়ে

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১০, ২০২৪ ১১:১৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচেও জিম্বাবুয়েকে ৫ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। শুরুতে ব্যাট করে সফরকারী জিম্বাবুয়েকে ১৪৪ রানের টার্গেট দিয়েছিল স্বাগতিক বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ১৩৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার ভালো শুরু করলেও শেষ পর্যন্ত হাল ধরতে পারেননি বাকি টাইগার ব্যাটাররা।

সৌম্য-তানজিদের ১০১ রানের জুটির পর আর কোনো টাইগার ব্যাটার থিতু হতে পারেননি। তাওহিদ হৃদয় থেকে নাজমুল শান্ত কিংবা সাকিব আল হাসান কেউই ক্রিজে থিতু হতে পারেননি। অধিনায়ক শান্ত ৭ বলে দুই রান করে ফেরেন সাজঘরে।

তিন বল খেলে সাকিব করেছেন মাত্র ১ রান। জাকের আলি, রিশাদ হোসেনও হেঁটেছেন একই পথে। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তানজিদ (৩৭ বলে ৫২)। তারপর দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন চোট কাটিয়ে দলে ফেরা সৌম্য (৩৪ বলে ৪১)। এরপর আর কোনো ব্যাটারই ২০ রানের ঘর পেরোতে পারেননি। সবমিলিয়ে বাংলাদেশ ১৯ ওভারের শেষ দিকে ১৪৩ রানে অলআউট হয়।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন লুক জং।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

মহেশপুর উপজেলার যে নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মনিরুজ্জামান!

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৯

ঠাকুরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অভিযোগ পরিবারের

এ.ডি মাল্টিমিডিয়া ৭ম স্টার অ্যাওয়ার্ড-২০২২ ২রা ডিসেম্বর

শরীয়তপুরে বিএনপি ও যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে মতিহার থানা পুলিশের জালে ৩ অপহরণকারী, আটক অপহৃত উদ্ধার

পারমাণবিক অস্ত্র চাইলে ইরানকে চড়া মূল্য দিতে হবে : ট্রাম্প

আপনার শিশুদেরকে মোবাইল আসক্তি থেকে দুরে রাখুন-ইউএনও নজরুল ইসলাম

দিল্লিতে প্রবল বৃষ্টি, রেড অ্যালার্ট জারি