শুক্রবার , ৮ নভেম্বর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য র‍্যাবের হাতে গ্রেফতার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ৮, ২০২৪ ১২:১৩ অপরাহ্ণ

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহে জামায়াতে ইসলামীর কর্মী মোঃ আবদুস সালাম হত্যার ঘটনায় ১১ বছর পর সম্প্রতি মামলা হয়েছে। সেই মামলার আসামি ঝিনাইদহ -২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী ( সমি) । গত ৭ নভেম্বর বৃহঃপতিবার রাতে ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন । গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। উল্লেখ্য, সম্প্রতি সাভারে শ্রমিক অসন্তোষে সাবেক এই সংসদ সদস্য সংশ্লিষ্টতা পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে কয়েকদিন ধরে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। আর রাতে সাভারে তার অবস্থান শনাক্তের পর তাহজিব আলম সিদ্দিকী সমিকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, বিগত সরকার পতনের পর থেকে সাবেক এই ঝিনাইদহের -২ আসনের সংসদ সদস্য আত্মগোপনে ছিলেন। কিন্তু সাভারে শ্রমিক অসন্তোষ চলাকালে তার ইন্ধন বেশ কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিলো। গত কিছুদিন পুনরায় অসন্তোষ করতে কাজ করছিলো এই তাহজীব আলম সিদ্দিকী সমি। তারপর থেকে তাকে নজরদারিতে রাখা হচ্ছিলো। এরপরই আজ রাত সাড়ে দশটাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর কর্মী মোঃ আব্দুস সালাম হত্যার ঘটনায় ১১ বছর পর গত ২৭ আগস্ট একটি মামলা হয়। মামলায় সাবেক সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম সহ আওয়ামী লীগের ২৭০ জনকে আসামি করা হয়েছে। নিহত ব্যক্তির শ্বশুর ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাদী হয়ে এই মামলাটি করেন। তাহজীব আলম সিদ্দিকী সমি রাজনীতির পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ডোরিন পাওয়ার লিমিটেডের মালিক, যেটিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ‘মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড’ নামে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি দেওয়া হয়। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ধলেশ্বরী নদীর প্রবাহ বিঘ্নিত করার অভিযোগ রয়েছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ধনী হওয়ার ৫ উপায় জেনে নিন

নলছিটিতে জাতীয় শোক দিবস পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

নানা আয়োজনে জাতীয়তাবাদী পরিষদ অষ্টাশি’র মিলনমেলা অনুষ্ঠিত

চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

সুন্দরবন দিবসে রামপালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

গাজীপুর মেট্রোপলিটন অপরাধ দক্ষিণ বিভাগের শ্রেষ্ঠ পুরষ্কার পেলেন এসআই হুমায়ূন কবির

মহেশপুরের যুব সমাজের নয়নের মনি বাবু!

রাজাপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ব্রীজের মুখ আটকিয়ে ভবন নির্মান, ২ শতাধিক কৃষকরা শঙ্কিত

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান