রবিবার , ২৫ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কুমিল্লা দেবিদ্বারে ৩ দিন ব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’ উদ্বোধন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৫, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ

শাহ সাহিদ উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুমিল্লা দেবিদ্বারে ৩ দিন (২৫-২৭ মে) ব্যাপী ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মেলা-২০২৫’ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ মে) ৩ দিন ব্যাপী ওই ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এই মেলার আয়োজন করা হয়েছে। ‘ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য। আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই ভূমি মেলা সেই লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ ধাপ। ‘আমরা চাই সাধারণ মানুষ কোনো রকম ভোগান্তি ছাড়াই তাদের ভূমি সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারুক। এই মেলা ভূমি সেবাকে আরও সহজ এবং জনবান্ধব করে তুলবে।
ভূমি মেলা উদ্বোধনী সভার সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম বলেন, উপজেলা ভূমি কার্যালয়সহ সকল ইউনিয়ন ভূমি অফিসসমূহে এই মেলা চলবে। একই সাথে ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করা হয়েছে। সেবাপ্রত্যাশীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার জন্য এখানে এক ছাদের নিচে ভূমি সংক্রান্ত সকল প্রকার সেবা, যেমন,- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন, খতিয়ান সংশোধন, মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা যাবে।’

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

রপ্তানি এবং দেশের অর্থনীতিকে চাঙা করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে

চলছে ১৩৯ উপজেলার ভোটগ্রহণ

শুক্রবার থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি

১৪ দলীয় জোট শরিকদের জন্য ৭টি আসন ছাড়লো আওয়ামী লীগ

শেরপুরের গারো পাহাড়ে অসুস্থ বন্যহাতিকে চিকিৎসা দিল বন বিভাগ

ফল উৎসব নয় এ যেন ফুল উৎসব : এ্যাড. শাহিদা রহমান রিংকু

গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে সিটি করপোরেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

রিটার্ন জমার সময় বাড়ছে ২ মাস, কাল প্রজ্ঞাপন

এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, বাড়ছে পরিবারের উৎকন্ঠা ও দুশ্চিন্তা!

শরীয়তপুরে ওরস মোবারক অনুষ্ঠানের অনুমতির বিষয়ে আলোচনা ও শান্তি সমাবেশ