বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ, আইনি ব্যবস্থার ঘোষণা

প্রতিবেদক
admin2
জুলাই ৩০, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ

ফখরুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও তাঁর জ্যেষ্ঠ পুত্র, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদারের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক দাবি করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে উপজেলা বিএনপি।

বুধবার রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই বরিশাল থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক দক্ষিণের সংবাদ-এ ‘কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদে হাজী হুমায়ুন সিকদার ও তাঁর পুত্রের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, হাজী হুমায়ুন সিকদার পারিবারিকভাবে বিপুল সম্পদ ও জমিজমার মালিক। আলোচিত জমি নিয়ে জনৈক খোকন মন্ডলের সঙ্গে তাঁর সম্প্রদায়ের এক ব্যক্তির সিভিল আদালতে মামলা বিচারাধীন রয়েছে। বর্তমানে জমিটি প্রতিপক্ষের দখলে রয়েছে বলেও দাবি করা হয়। উপজেলা বিএনপির ভাষ্য, খোকন মন্ডল নিজেকে বিএনপির কর্মী দাবি করলেও তাঁর কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার বলেন, “আমার বাবা বারবার নির্বাচিত সফল মেয়র। আমাদের পারিবারিক ও রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল খোকন মন্ডলকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে খুব শিগগিরই আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব।”

অন্যদিকে, এ বিষয়ে খোকন মন্ডল বলেন, “পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি সঠিক।”

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৮ নং ওয়ার্ডে গণসংযোগ

‘আরও আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়নে গুরুত্ব দিয়েছেন সবাই’

নলছিটিতে সাবেক সংসদ সদস্য ভূট্টো স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নানা কর্মসূচীর মধ্যদিয়ে হিলি স্থলবন্দরে পালিত হচ্ছে মহান মে দিবস

কল্যাণ পার্টি থেকে ইবরাহিমকে বহিষ্কার নতুন কমিটি গঠন

ইদুরের আক্রমণে আমন ধানের ব্যাপক ক্ষতি, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাজ

জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে বাবাকে হারানোর সাত মাস পরে জন্ম নিলো শিশু রোজা

নলছিটিতে রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট”র সহায়তা প্রদান

ঝিনাইদহে ১ হাজার পরিবার পেলো ২৫ কেজি করে চাউল

সমাজসেবায় বিটিএসএফ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান মোঃ মনিরুজ্জামান