রবিবার , ২৮ জানুয়ারি ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

জীবননগরে মা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আয়াকে গলাকেটে হত্যা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ২৮, ২০২৪ ৯:১১ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে মা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হাফিজা খাতুন (৩৫) নামের এক আয়াকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (২৭শে জানুয়ারি ২০২৪ খ্রি.) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নার্সিং হোমের ২য় তলায় এ ঘটনা ঘটে। নিহত নার্স হাফিজা খাতুন উপজেলার বালিহুদা গ্রামের কবির হোসেনের স্ত্রী।

জানা যায়, শনিবার রাতে কে বা কারা নার্সিং হোমের ভেতরেই হাফিজা খাতুনকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জীবননগর থানাসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ইতোমধ্যে তাঁরা হত্যার প্রকৃত রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে কাজ শুরু করেছেন।

হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে শনিবার সকালে মা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হাফিজা খাতুনের সাথে তাঁর স্বামী কবির হোসেনের বাকবিতন্ডা হয় বলে জানা গেছে।

অবশেষে মা ক্লিনিকের হত্যাকাণ্ডের ঘটনায় জীবননগর থানা পুলিশের ২ ঘন্টা ৩০ মিনিটের অভিযানে গ্রেপ্তার হয়েছেন নিহত হাফিজার দ্বিতীয় স্বামী কবির উদ্দিন হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠিতে অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা, বাগান থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

হিলি চেকপোস্টে বিজিবি কর্তৃক দুই আনসার সদস্য লাঞ্ছিত ও জিম্মি

কাঠালিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা

চতুর্থ দফায় বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ চলছে

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

হাসির শক্তি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে: এ্যাড. শাহিদা রহমান রিংকু

আ’লীগ-বিএনপির প্রভেদ বাকশাল আর গণতন্ত্রে : মঈন খান

কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি জাতীয়তাবাদী পরিষদ এর উদ্যোগে জুম মিটিং অনুষ্ঠিত

রাজাপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত