শনিবার , ২০ জানুয়ারি ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ২০, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

প্রধানমন্ত্রীকে লেখা এক অভিনন্দন বার্তায় প্যাট্রিসিয়া বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতির ওপর গুরুত্বারোপ করে যে রূপরেখা দিয়েছিলেন তাতে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই পররাষ্ট্র নীতির কথাও স্মরণ করেন।

প্যাট্রিসিয়া বলেন, ‘এসব মূল্যবোধে গুরুত্বপূর্ণ কাজ অব্যাহত রাখতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সচিবালয় আপনাকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে।’

তিনি বলেন, ‘এই মূল্যবোধগুলো আমাদের কমনওয়েলথ সনদে প্রতিফলিত হয়েছে, যেখানে সহনশীলতা, শ্রদ্ধা ও বোঝাপড়া এবং টেকসই উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরার কথা বলা হয়েছে।’

মহাসচিব আরও উল্লেখ করেন, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ব্রুস গোল্ডিংয়ের নেতৃত্বে স্বাধীন পর্যবেক্ষকদের একটি কমনওয়েলথ বিশেষজ্ঞ দল নিযুক্ত করতে পেরে তিনি সন্তুষ্ট।

প্যাট্রিসিয়া বলেন, ‘আমি টিমের প্রতিবেদনটি তার অনুসন্ধান এবং সুপারিশসহ পাওয়ার অপেক্ষায় রয়েছি এবং আপনার সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করার সুযোগের অপেক্ষায় রয়েছি।’

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় ১ হাজার এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন জাতীয়তাবাদী কৃষকদল

ঢাকায় রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর, ন্যায় বিচার কতদূর শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

আজ রামমন্দির উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি

ডামি নির্বাচনের পর সরকার আরও বেশি বেপরোয়া : মির্জা ফখরুল

চিরিরবন্দরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত

হরিনাকুন্ডুতে বার্তা প্রবাহ’র স্টাফ রিপোর্টার রিপনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

একঘেঁয়েমি কাটাতে ইফতারে তৈরি করুন ঝাল ঝাল আলু ভাজা!

তুবার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নৈরাজ্যের বিরুদ্ধে শরীয়তপুরে অপু এমপি’র উদ্যোগে মোটরসাইকেল শোডাউন