সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শহীদ নূর হোসেন স্মৃতি সম্মাননা পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১৩, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ

ওয়াহিদুজ্জামান ওয়াহিদ : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল সাংগঠনিক কার্যক্রমে ও গবেষণায় বিশেষ অবদান রাখায় ‘শহীদ নূর হোসেন স্মৃতি সম্মাননা পদক-২০২৩’ এ ভূষিত হয়েছেন। বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে শহীদ নূর হোসেন দিবস ২০২৩ উপলক্ষে ১২ নভেম্বর রবিবার বিকেলে ঢাকার কাকরাইলস্থ ডিপ্লেমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা পদক প্রদান করেন।

বঙ্গবন্ধু একাডেমীর সহ-সভাপতি শফিকুর রহমান এর সভাপতিত্বে ও মহাসচিব হুমায়ুন কবির মিজির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কামাল চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, লায়ন মোঃ গনি মিয়া বাবুল দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে প্রশংসার সাথে স্বীয় দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশের গণমাধ্যমে একটি পরিচিত নাম লায়ন গনি মিয়া বাবুল। তিনি গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক গণমুখ (তৎকালীন সাপ্তাহিক) পত্রিকায় ১৯৮৭ সালে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দেশের বহুপ্রচারিত দৈনিক খবর পত্রিকায় তিনি ১৯৮৮ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রশংসার সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করেন। তিনি দৈনিক প্রভাত, দৈনিক প্রাইম, দৈনিক মুক্তসংবাদ, দৈনিক জনসংবাদ, বার্তা সংস্থা ফেয়ার নিউজ সার্ভিস-এফএনএস প্রভৃতি প্রতিষ্ঠানে সাংবাদিক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ ডটকম এ যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ সংবাদের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দৈনিক ভোরের সময়ের উপদেষ্টা ও সাপ্তাহিক ঝুমুর পত্রিকার প্রধান উপদেষ্টা হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি কবিসংসদ বাংলাদেশের সাথে প্রতিষ্ঠালগ্ন থেকেই জড়িত রয়েছেন। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত তিনি কবিসংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান এবং ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি কবিসংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি পদে স্বীয় দায়িত্ব প্রশংসার সাথে পালন করছেন। বর্তমানে তিনি কবিসংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তার নিজ জেলা গাজীপুরের বিভিন্ন সাহিত্য ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট আছেন। তিনি নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব পদে দীর্ঘদিন যাবত প্রশংসার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। ইতিমধ্যে তিনি মানবসেবায় বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মেলভিন জোন ফেলো-এমজেএফ’ উপাধিসহ দুইশতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের বর্তমানে সভাপতি পদে দক্ষতা ও প্রশংসার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি প্রায় ৩২ বছর যাবত সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে আসছেন। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে গবেষণা করছেন এবং তার গবেষণালব্ধ প্রবন্ধ, নিবন্ধ ও কলাম বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হয়ে আসছে। তার এসকল লেখা ইতোমধ্যে যথেষ্ট পাঠকপ্রিয়তা অর্জন করেছে। তার নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, শিশু ও গণশিক্ষা কেন্দ্র, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি মূখ্য ভূমিকা পালন করে আসছেন। তিনি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে প্রবন্ধ, কবিতা ও ছড়া লেখে তিনি ইতোমধ্যে যথেষ্ট পরিচিতি লাভ করেছেন।

সম্মাননা পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

আ.লীগের ক্লিন ইমেজ ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন: রিজভী

শাহজদপুরে যমুনার পানি বাড়ার সাথে সাথে শুরু হয়েছে ভাঙন : বাস্তুহারা কয়েক হাজার মানুষ

অহনা কাকে জানোয়ার বলেছিলেন, জানালেন শামীম!

কেন্দ্রীয় শহীদ মিনারে সার্বক্ষণিক যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র‍্যাব

জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতাদের শ্রদ্ধা

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মালদ্বীপের আকর্ষণীয় ৫টি স্থান

হামাসের রকেট হামলায় ৩ সেনা নিহত, কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল

রিহ্যাব মেলায় জনপ্রিয়তায় ছিলো “টুইন টাওয়ার”

৩৮ দেশ-সংস্থাকে ভোট পর্যবেক্ষণে আমন্ত্রণ ইসির