রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

প্রতিবেদক
admin2
এপ্রিল ১২, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিবেদক : এসএম রেজাউল করিমকে সভাপতি ও ওবায়দুর রহমান ফরহাদকে সাধারণ সম্পাদক করে নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ১০ এপ্রিল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গনে আয়োজিত বার্ষিক সাধারণ সভা থেকে পূর্বের কমিটি বিলুপ্তি ও নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন সদস্য নতুন কমিটিতে পুনঃনির্বাচিত হন।

২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, সহসভাপতি ব্যারিস্টার এসএম মইনুল করিম, সহসভাপতি মিজানুর রহমান বাবলু তালুকদার, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ফরহাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আহমেদ আল আমীন, যুগ্ম সম্পাদক আতিয়ার রহমান (সোহেল), যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, সহসাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক মাহবুব হোসেন, দপ্তর সম্পাদক সুমন হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম (পলাশ), সমাজকল্যাণ সম্পাদক রাজু তালুকদার, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাজিদ মাহমুদ শাওন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. মুনিবুর রহমান (জুয়েল), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী সোহাদ্য বিন হক (শুভ), পল্লী উন্নয়ন, কৃষি, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহদী, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার (শাওন), কার্যনির্বাহী সদস্য মু. খলিল, রাসেল হাওলাদার।

২০২২ সালে ঝালকাঠির নলছিটি উপজেলার অরাজনৈতিক সংগঠন হিসেবে নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করে। এরপর বিগত সময়ে এলাকার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ, বজ্রপাত রোধে তালবীজ রোপণ ও সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়েছে।

 

সর্বশেষ - সারা দেশ