সাঈদ ইবনে হানিফ : একটি মাছ বোঝাই নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের সবজির দোকানের মধ্যে উঠে যায়। এতে তাৎক্ষণিক উপস্থিত লোকজন আতংকিত হয়ে পড়ে ।
ঘটনাটি ঘটেছে ৩০ শে এপ্রিল বুধবার দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে।
প্রতাক্ষদর্শীরা জানান, দুপুরে বাজারের মাছ গলি দিয়ে মাছ বোঝাই একটি নছিমন মাছ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি সবজির দোকানে মধ্যে উঠে যায়। এতে দোকান ও তরিতরকারির কিছু ক্ষতি হলেও কোন লোকজন আহত হয়নি। এঘটনায় সচেতন মহল বলেছেন, মূল রাস্তা থেকে মাছ বাজার কিছু টা দুরে হওয়ায় সপ্তাহের হাটের দিন এই গলির দুই ধারে তরিতরকারির দোকান বসে এই কারণে গুলিটি সংকির্ণ হয়ে যায়। আর একারণেই মাছ ব্যবসায়ীদের যাতায়াতের বিঘ্ন ঘটে । এছাড়া ক্রেতা বিক্রেতার চাপে প্রায়ই সাইকেল ভ্যান দোকানের উপর উঠে যায়। বিষয়টি বাজার কমিটির নজরে আসা প্রয়োজন বলে মনে করছেন অনেকে ।



















