বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

পশুপ্রেমের গল্পে হিরণের নতুন সিনেমা ‌‘দ্য পাপ্পি’

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ২৩, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ

মারুফ সরকার : পশুপ্রেমের গল্পে হিরণের নতুন সিনেমা ‌‘দ্য পাপ্পি’ চলতি বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল আবু তাওহীদ হিরণ পরিচালিত প্রথম সিনেমা ‘আদম’। সিনেমাহল এবং সিনেপ্লেকগুলোতে বেশ দর্শক সাড়া পেয়েছিল সিনেমাটি।

এরপর নির্মাণ করেন দ্বিতীয় সিনেমা ‘রং রোড- অধ্যায় আদুরী’। যেটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

এরই মধ্যে আরও একটি নতুন সিনেমার ঘোষণা দেন নির্মাতা আবু তাওহীদ হিরণ। সিনেমার নাম ‌‘দ্য পাপ্পি’।

একটি স্তন্যপায়ী প্রাণী তথা কুকুকের আবেগ ও অনুভূতি এবং মানুষের পশু-প্রাণী প্রেমের গল্পে নির্মিত হচ্ছে এটি। এর গল্প লিখেছেন নির্মাতা আবু তাওহীদ হিরণ নিজেই।

সিনেমাতে অভিনয় করছেন নতুন ও পুরাতন একঝাঁক শিল্পী। পোস্টার ও ট্রেইলার প্রকাশের মাধ্যমে শিল্পীদের নাম ও চরিত্র পরিচয় প্রকাশ করবেন জানালেন নির্মাতা।

পরিচালক হিরণ বলেন, আমার ‘আদম’ যারা দেখেছেন তারা জানেন আমি একটু অন্য ঘরানার সিনেমা বানাতে চাই। এবারের গল্পটাও একটু ভিন্নধর্মী। একটি কুকুরকে কেন্দ্র করে গল্প। আপাতত এতটুকুই জানাচ্ছি। আশা করছি আগের সিনেমার মতো এবারের এটিও দর্শকের ভালো লাগবে।

এর আগে, আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পে চলচ্চিত্র ‘আদম’ নির্মাণ করেছিলেন হিরণ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, সুমনা সোমা, আফফান মিতুল, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য প্রমুখ।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

নাশকতার অভিযোগে ২৪ দিনে গ্রেফতার ৫৬২

ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে অসহায় পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরন

সেহরীতে রান্না করুন কাঁচকলা দিয়ে শিং মাছ

এসিআই মটরস কতৃক আয়োজিত সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা

কুষ্টিয়ায় কোটি টাকার সাপের বিষ উদ্ধার: মিরপুরে বিজিবির সাহসী অভিযান

নলছিটিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপলক্ষে প্রার্থী ও জনগনের মুখোমুখি অনুষ্ঠান

এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা হৃদয়ে খুলনার

মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও স্বেচ্ছাসেবক দল নেতাদের মুক্তির দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

শেরপুরে ২ লাখ ২১ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

নলছিটিতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা