মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুলাই ৯, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের গণমাধ্যমসমূহকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

সোমবার বিকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স’র নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এ কথা জানান তথ্য প্রতিমন্ত্রী।

এ সময় বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স’র সভাপতি মো. আলমগীর হোসেন খানসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, গণমাধ্যম যেন একটা শক্ত ভিত্তির উপর দাঁড়ায়, এই বিষয়ে সরকারের দায়িত্ব আছে। গণমাধ্যমের সাথে সম্পৃক্ত সব কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা যাতে তাদের ন্যায্য পাওনা বুঝে পায়, সেটি নিয়েও সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নয়নের ফলে গণমাধ্যমেও পরিবর্তন হচ্ছে। প্রচলিত গণমাধ্যমগুলো কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়ছে। এই চ্যালেঞ্জ উত্তরণে বাস্তবসম্মত সমাধানের কথা আমাদের চিন্তা করতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে উদ্ভাবনী উপায়ে সমস্যার সমাধান করতে হবে।

এ সময় তিনি আরো বলেন, গণমাধ্যম কর্মী আইন যাতে দ্রুততম সময়ের মধ্যে প্রণয়ন করা যায় সেটি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে। গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সভা করে তাদের মতামত নেয়া হচ্ছে। এই আইনে শ্রম আইনের সবধরনের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হবে। এই আইনের আওতায় গণমাধ্যম সংশ্লিষ্ট সবাই যাতে সুবিধা ও সুরক্ষা পায় সেটি বিবেচনা করা হবে।

এ সময় গণমাধ্যম কর্মী আইন প্রণয়নে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করেন তথ্য প্রতিমন্ত্রী।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

মেহেরা রশিদ ফাউন্ডেশনের কমিটি গঠন, জাহিদ চেয়ারম্যান তানিয়া নাছরিন মহাসচিব

বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে হত্যা

সব মাধ্যমে কাজ করে যেতে চায় সোহাগী

বেইলি রোড ট্র্যাজেডি: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

সুন্দরবন দিবসে রামপালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কলাপাড়ায় গরু চুরি ও জবাই: পাঁচজনের নামে মামলা, ১২ কেজি মাংসসহ গ্রেপ্তার ১

৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত স্থির হতে পারছে না: রিজভী