সোমবার , ৩ মার্চ ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝিনাইদহে বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়ার নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ৩, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহকারী সম্পাদক : ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আজ ২ মার্চ ২০২৫ ইং তারিখ বেলা ৩টাই ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, জিয়াউর রহমান জিয়াকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। তারা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সমর্থক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সত্যকে বিকৃত করে মিথ্যা প্রচারণার মাধ্যমে রাজনৈতিক পরিবেশ কলুষিত করার চেষ্টা চললেও জনগণ এসব ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন রয়েছে।

বিএনপি নেতৃবৃন্দ এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানান এবং রাজনৈতিক প্রতিহিংসার পথ পরিহার করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

জিয়াউর রহমান জিয়া বলেন আমি আওয়ামী লীগের আমলে ১৩ মামলার আসামি। আমাকে হাসিনা সরকার অনেক নির্যাতন করেছে। আমার বিরুদ্ধে কিছু কুচক্রী মহল লেগেছে। মিঠু মালিতার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রো

ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে নলছিটিতে কুরআন শিক্ষা সবক অনুষ্ঠিত

কিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হিরন-ভূট্টো মৃত্যুর যুগ যুগ পরেও যেই নেতাদের অন্তরে বাচিয়ে রেখেছেন সাধারণ মানুষ

দেশে ব্যবসার সুষ্ঠু পরিবেশ চান ব্যবসায়ীরা

লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত

শরীয়তপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

৪৩ থেকে ৪৬তম বিসিএস বাতিলের দাবি বিএনপির

শেঁকড়ের সন্ধানে ভারত থেকে বাংলাদেশের নলছিটিতে ১৯৭১’র মুক্তিযুদ্ধে শহীদের নাতী