মোস্তাফিজুর রহমান উজ্জল, সহকারী সম্পাদক : ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আজ ২ মার্চ ২০২৫ ইং তারিখ বেলা ৩টাই ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, জিয়াউর রহমান জিয়াকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। তারা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সমর্থক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সত্যকে বিকৃত করে মিথ্যা প্রচারণার মাধ্যমে রাজনৈতিক পরিবেশ কলুষিত করার চেষ্টা চললেও জনগণ এসব ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন রয়েছে।
বিএনপি নেতৃবৃন্দ এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানান এবং রাজনৈতিক প্রতিহিংসার পথ পরিহার করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
জিয়াউর রহমান জিয়া বলেন আমি আওয়ামী লীগের আমলে ১৩ মামলার আসামি। আমাকে হাসিনা সরকার অনেক নির্যাতন করেছে। আমার বিরুদ্ধে কিছু কুচক্রী মহল লেগেছে। মিঠু মালিতার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com