বুধবার , ২২ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

১৬০ বারেরও বেশি ভূমিকম্পে কাঁপল ইতালির নেপলস

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২২, ২০২৪ ৮:৪১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ইতালির দক্ষিণাঞ্চলে নেপলসের আশপাশের এলাকায় অনেকগুলো ভূমিকম্পের পর বাড়িঘর খালি করা হয়েছে এবং বহু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ও রাতে ১৬০টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

সবচেয়ে শক্তিশালী ৪ দশমিক ৪ মাত্রার কম্পন পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত ৮টার দিকে অনুভূত হয়। ইতালির ভূপদার্থবিদ্যা ও আগ্নেয়গিরি বিষয়ক জাতীয় ইনস্টিটিউট (আইএনজিভি) বলছে, অঞ্চলটিতে ৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। নেপলসের মেয়র গায়েতানো মানফ্রেদি স্বীকার করেছেন যে, বাসিন্দারা ভয় পেয়ে থাকতে পারে। তবে কর্মকর্তারা পরিস্থিতি নজর রাখছে বলে জানান তিনি।

ভূমিকম্পের পর পোজুলিতে শতাধিক তাঁবু টানানো হয়। কিছু বাসিন্দা রাতের বেশিরভাগ সময় রাস্তাতেই কাটিয়েছে। কেউ কেউ আবার অন্য জায়গায় আত্মীয়দের কাছে চলে যায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত কয়েক মাসে কমমাত্রার কয়েকদফা ভূমিকম্প হওয়ার কারণে বেশ কয়েকটি পরিবার এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছে।
একটি গণমাধ্যম নেপলসের এক বাসিন্দার উদ্ধৃতি দিয়ে বলেছে, তারা কখনও এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করেনি। এক ব্যক্তি ইল মাত্তিনো পত্রিকাকে বলেছেন, “এবারের ভূমিকম্প জোরাল ছিল, মনে হয়েছিল একম্পন কখনও শেষ হবে না।”

যদিও ভূমিকম্পে অবকাঠামোগত কোনও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তারপরও নেপলসের কিছু স্কুল মঙ্গলবার পরিদর্শন করার জন্য বন্ধ রাখা হয় এবং পোজুলিতে নারীদের একটি কারাগার পূর্বসতর্কতা হিসেবে খালি করা হয়।

মেয়র মানফ্রেদি ভবিষ্যতে ‘আরও গুরুতর ভূমিকম্প হতে পারে’ বলে সতর্ক করেছেন। বলেছেন, “কর্মকর্তাদেরকে সেই জরুরি পরিস্থিতি সামাল দিতে হবে, যে পরিস্থিতিতে আমাদেরকে কয়েক মাস থাকতে হতে পারে।”

এক বিবৃতিতে তিনি বলেন, “আমি মানুষকে ভয় না করার জন্য বলতে পারি না। কারণ এটি স্বাভাবিক। তবে আমি নেপলবাসীদের বলতে পারি যে, আমরা (পরিস্থিতির দিকে) মননিবেশ করছি এবং নজরে রাখছি। এর আগে কখনও এ অঞ্চলের পরিস্থিতি এত নিবিড়ভাবে নজরে রাখা হয়নি, তাই আসুন আমরা যতটা সম্ভব স্বাভাবিকভাবে বেঁচে থাকার চেষ্টা করি।”
সূত্র- বিবিসি।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

১১ দশমিক ৫-এ কাঁপছে বগুড়া

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

ফিল্ম ক্লাব নতুন করে সাজাতে চান সামসুল আলম-ইকবাল

দৌলতখান রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচছা

বাকৃবিতে বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডের ফাইনাল অনুষ্ঠিত

‍”রংপুরের নেতাদের নিয়ে তারেক রহমান: কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন”

সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা, প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ভোটার তালিকা চূড়ান্ত: ভোট দিতে যোগ্য ১১ কোটি ৯৭ লাখ

এমপিওভুক্তির দাবিতে অনার্স-মাস্টার্স শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে