শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

সারাদেশে অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা

প্রতিবেদক
admin2
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ

বার্তা প্রবাহ ডেস্ক : সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

গতকাল (শুক্রবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২৪.১ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, আজ ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩৮ মিলিমিটার বা মিমি।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দেবিদ্বারে ফার্মেসী পাড়ায় অভিযান করেন ভ্রাম্যমান আদালত

বাগেরহাটে ব্যবসায়ী নেতাদের সাথে আ’লীগের মতবিনিময়

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচন নিয়ে রিট কার্যতালিকায়

কলাপাড়ায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, মাঝারি তাপপ্রবাহে অতিষ্ট সাধারন মানুষ

তেঁতুলতলা-নলডাঙ্গা সড়কে নারিকেল গাছের সৌন্দর্য্য বৃদ্ধিতে যার অবদান

ফের ভোক্তা পর্যায়ে বাড়ল এলপিজির দাম

দিনাজপুরে সাংবাদিকদের সাথে অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেনের মত বিনিময়

সাবেক মেয়র পুত্র যুবলীগ নেতা সবুজ ইসলামের উপড় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

চরফ্যাসনে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ

সাদিয়া শিমুলের রেসিপিতে পুরান ঢাকার খাসির গ্লাসি!