শুক্রবার , ৭ মার্চ ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

সংস্কারের বিষয়ে মতামত চেয়ে দলগুলোকে চিঠি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ৭, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকলীন সকারের ছয় সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও জাতীয় ঐকমত্য কমিশনের সমন্বয়ক মনির হায়দার।

তিনি বলেন, বুধবার মতামত চেয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে। পাঁচটি বিকল্প দিয়ে জানতে চাওয়া হয়েছে, কোন প্রক্রিয়ায় সংস্কার চায় তারা। আগামী ১৩ মার্চের মধ্যে মতামত জানাতে অনুরোধ করা হয়েছে।

এদিকে, সংস্কার বাস্তবায়নে পাঁচটি বিকল্প দিয়ে মতামত চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। সেগুলো হলো—নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময়ে গণভোটের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে এবং নির্বাচনের পর সাংবিধানিক সংস্কারের মাধ্যমে।

এছাড়া, প্রতিটি সুপারিশের বিষয়ে মতামত জানাতে তিনটি অপশন রাখা হয়েছে—’একমত’, ‘আংশিক একমত’ এবং ‘ভিন্নমত’।

রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের যেসব সুপারিশে একমত হবে, সেগুলোর ভিত্তিতে তৈরি হবে ‘জুলাই চার্টার’ বা সনদ।

দলগুলো একমত হলে পুলিশ, দুদক, জনপ্রশাসনসহ যেসব বিষয়ে সাংবিধানিক প্রশ্ন নেই, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে সংস্কার করবে সরকার। আর যেসব ক্ষেত্রে সাংবিধানিক প্রশ্ন আছে, যেমন—সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা— এগুলো গণভোটের মাধ্যমে সংস্কার করা যায় কিনা, তা জানতে চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ড. ইউনূসের সভাপতিত্বে গঠিত হয় সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন।

ছয় সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে এই কমিশন গঠন করা হয়েছে।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে কমিশনের অন্য সদস্যরা হলেন—সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

কৃষ্ণচূড়ায় রঙিন কুমিল্লার চারদিক

রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী

ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ নৌযান শ্রমিকদের ঈদ পুনর্মিলনী ও মে দিবসের প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়ার নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

সাংবাদিক পুত্র রাফছান মোল্লা’র দ্বিতীয় জন্মবার্ষিকী আজ

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাজিরপুরে মানববন্ধন

এয়ার অ্যাম্বুলেন্সেই মঙ্গলবার ফিরছেন খালেদা জিয়া

বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত