শুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

খুলনায় জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ২৬, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জলবায়ু সহনশীলতার উন্নয়ন ও পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতির জাতীয় কৌশল প্রণয়নে খুলনায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার খুলনার সিএসএস আভা সেন্টারে মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ (এমএপি) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিষয়ে অধ্যাপক ড. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন। এ্যাডামস নির্বাহী পরিচালক এসএম আলী আসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মীর আলিফ রেজা। কর্মশালায় শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও জলাবায়ু অভিবাসীরা অংশ নেয়।
এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি বাড়ছে খুলনা অঞ্চলে। আবাসস্থল, কর্মসংস্থান হারিয়ে ঝুকিপূর্ণ এলাকার অসংখ্য মানুষ জীবিকার তাগিদে শহরাঞ্চলে ভিড় করছে। কর্মশালায় এদেরকে শহরতলিতে বাসস্থানের ব্যবস্থা, প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি, দুর্যোগে শিশু বয়স্কদের নিরাপত্তায় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়।
বক্তারা বলেন, ভৌগলিক অবস্থানজনিত কারণে খুলনা অঞ্চল জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে রয়েছে। ফলে জুলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি, করণীয় নির্ধারণ করা গেলে জাতীয় পর্যায়ে কৌশল প্রনয়নে ভূমিকা রাখবে। স্থানীয় পর্যায়ে এ্যাডামস, জাতীয় পর্যায় আইক্যাড ও আন্তর্জাতিক পর্যায়ে জার্মানওয়াচ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে ৩ বছরেও শেষ হয়নি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিতরণকৃত ঘরের কাজ

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণ অধিকার পরিষদের গনসমাবেশ

নলছিটিতে থ্রি হুইলার ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে নিহত- ৪

রাজাপুরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ ২৩শ গাছের চারা বিতরন

হিলিতে ব্রি ধান ১০১ এর নমুনা শস্য কর্তনের উদ্বোধন

নাশকতার অভিযোগে ২৪ দিনে গ্রেফতার ৫৬২

কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহনে বুট ক্যাম্পিং কর্মশালা

নলছিটির ফরাসিনায় সড়ক ধ্বসে যোগাযোগ বিছিন্ন কয়েক গ্রামের মানুষ

শাহাদাত হোসেনকে প্রশাসক নিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাল জেলা বিএনপি

নলছিটিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপলক্ষে প্রার্থী ও জনগনের মুখোমুখি অনুষ্ঠান