রবিবার , ২৩ জুন ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুন ২৩, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে রাত ১২ টা এক মিনিটে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় কেক কাটা হয়েছে।

সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ রেলি বের হয়। রেলিটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতা কর্মীরা।

এরপর জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও দুই আসনের এমপি মাজহারুল ইসলাম সুজন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকারসহ অন্যান্যরা।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আজ আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি মানুষের কথা ভেবে উন্নয়ন করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার যেটা দেশের সাধারণ মানুষ এখন ভালো করেই জানে। সেই সাথে তিনি আরো বলেন সামনের দিনগুলোতে আরো আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এই প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করেন জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ ছাত্রলীগের নেতা কর্মীরা।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পদার্পণে শীতবস্ত্র বিতরণ

শরীয়তপুরে মামলা প্রত্যাহারের দাবিতে প্রবাসী আজিজুল বেপারীর সাংবাদ সম্মেলন

পুনাক মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

হামলা গুলি সংঘর্ষে ভোট

জয়ের ব্যাপারে আশাবাদী উল্লাপাড়ার ভাইস চেয়ারম্যান প্রার্থী স্বপন

কর্মহীন ও পানি বন্দি মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করলেন সফিকুর রহমান কিরণ এমপি

বিসিআরসি’র উদ্যোগে আলোচনা সভা,পুরষ্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

হিলিতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নলছিটিতে শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন পাইলট কর্মসূচি সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক