সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা মুন্সীগঞ্জের শেখ ফরিদ পলক এবার হলিউডের পর্দায়

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ

শাহনাজ বেগম, মুন্সীগঞ্জ প্রতিনিধি : সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে আমেরিকার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান 6D Film Studios এর ব্যানারে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম “এমাজন প্রাইম ভিডিও” এর জন্য নির্মিত “Timeless Waltz” নামক চলচিত্রের শুটিং করছেন হলিউডের ডিরেক্টর “লিওন লি”। এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক ও হালের জনপ্রিয় অভিনেত্রী আইরিন ইরানী।

উনিশ শতকের একজন সম্ভ্রান্ত মেয়ে এলেনা একটি রহস্যময় রূপালী পকেট ঘড়ি আবিষ্কার করেন যা তাকে সমসাময়িক শহরের ব্যস্ত ও আধুনিক জগতে নিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর তার লি ইফানের সাথে পরিচিত হয় এবং তাকে এই অপরিচিত যুগে চলাচল করতে সাহায্য করেন। একপর্যায়ে প্রেম এবং কর্তব্য ছিন্ন করে, লি ইফানকে কেবল স্মৃতি রেখে আবেগ এবং গল্প বলার এক মনোমুগ্ধকর মিশ্রণ দেখা যাবে এই চলচ্চিত্রটিতে।

পলক জনান, হলিউডে কাজ করা সবার স্বপ্ন থাকে, ঠিক একইভাবে আমারও স্বপ্ন ছিলো আর এই স্বপ্নটি বাস্তবায়ন করেছে প্রিয় রিফাত হাওলাদার শামিল ভাই যার কারণে তার কাছে আমি কৃতজ্ঞ। চলচ্চিত্রটিতে আবেগ, সঙ্গীত এবং গল্প বলার এক মনোমুগ্ধকর মিশ্রণ দেখা যাবে যার ফলে দর্শক খুব সদরে গ্রহণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সবাই আমার জন্য দোয়া করবেন যেনো ভালো কাজের মধ্যদিয়ে বিশ্বের দরবারে আমার দেশকে রিপ্রেজেন্ট করে সকলের ভালোবাসা অর্জন করতে পারি।

চলচ্চিত্রটিতে চিফ এসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন বাংলাদেশের ডিরেক্টর রিফাত হাওলাদার শামিল। জানাগেছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই “এমাজন প্রাইম ভিডিও” তে চলচ্চিত্রটি দেখা যাবে। এই চলচ্চিত্রের আরো অভিনয় করেছেন দেলোয়ার উদ্দিন, তাইয়েবা রহমান সুকন্যা, এল ডি হৃদয়, তাহমিনা নুর তানিয়া প্রমুখ।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

ধুনট উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের আহব্বায়াক কমিটি অনুমোদন

টঙ্গীতে আই এম সি এইচ ডায়গনস্টিকস এন্ড কনসালটেশন সেন্টার উদ্বোধন

যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে সরাসরি হামলার হুমকি রাশিয়ার

ঝিনাইদহ সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধি স্কুলটি ৯ বছরেও পূর্ণাঙ্গতাহীন

হিলিতে ৩২০ টাকা কেজি টমেটো

চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে মুক্তি

বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে

তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক

অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে শেরপুরের নদীর পানি বাড়ছে