শনিবার , ২৫ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝিনাইদহে গৃহবধুকে গলা কেটে হত্যা; আহত ১, আটক ২

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৫, ২০২৪ ১০:৫৫ পূর্বাহ্ণ

ঝিনাইদহ সদর উপজেলা প্রতিনিধি অয়ন ইসলাম: ঝিনাইদহে ফাতেমা নামের এক গৃহবধুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর এক নারী।শুক্রবার ভোর রাতে সদর উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরে অভিযুক্ত ২ জনকে আটক করা হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, খালকুলা গ্রামের অবেদ আলী ও তার ছেলে মেহেদী বিদেশে থাকেন। তার বাড়িতে স্ত্রী ও বৌমা থাকে। এ সুযোগে গত রাতে দু’জন ডাকাত বাড়ির ওয়াল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে অবেদ আলীর স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করে। এরপর তার ছেলের স্ত্রীর গলায়ও ছুরিকাঘাত করে কিছু নগদ টাকা নিয়ে অপরাধীরা পালিয়ে যায়। পরে ছেলের স্ত্রী বিথী খাতুন পাশের বাড়িতে গিয়ে পড়ে যায়। তারপর স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌছে পুলিশ লাশ উদ্ধার করে। আহত বিথীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়েছে। আটকৃতরা হলো দুর্গারপুর গ্রামের বাদল মন্ডলের ছেলে সাগর হোসেন ও পশ্চিম ঝিনাইদহের ফেলু সরকারের ছেলে সুশান্ত।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ ওসি শাহীন উদ্দিন জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় অভিযুক্ত ২ জনকে আটক করা হয়েছে।তাদের জিজ্ঞাসাবাদের পর পুরা ঘটনা জানা যাবে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ফের বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

নলছিটিতে পানিতে ডুবে দুই চাচাতো বোনের করুন মৃত্যু

সাংবাদিকদের ওপর মামলা ও হামলার প্রতিবাদে বিডিজেএ’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শপথ নিলেন কাটাখালী পৌরসভার প্রথম নারী মেয়র রাবেয়া সুলতানা মিতু

রাখে আল্লাহ মারে কে, বাঘের পর এবার কুমিরের মুখ থেকে ফিরলেন আব্দুল কুদ্দুস

সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের দুর্নীতির অভিযোগ

বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হরিনাকুন্ডু উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা

ঘূর্ণিঝড় রিমাল : কেমন থাকবে আজকের আবহাওয়া?

উল্লাপাড়ায় ভোট যুদ্ধে এগিয়ে ঝরণা খাতুন, নির্বাচনী প্রতীক ‘সেলাই মেশিন’