রবিবার , ১০ ডিসেম্বর ২০২৩ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আপিল শুনানি : প্রার্থিতা ফিরে পেলেন ৩৫ জন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ১০, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : প্রার্থিতা নিয়ে পর্যায়ক্রমে আপিল শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার দুপুর ১টা নাগাদ ৩৫ জন প্রার্থী তাদের মনোয়ন ফিরে পেয়েছেন। এখন পর্যন্ত ৫৭টি আপিল নিষ্পত্তি হয়েছে, ৩৫টি মঞ্জুর, ১৮টি না মঞ্জুর এবং ৪ টির সিদ্ধান্ত পরে হবে।

অনেকে প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন কমিশন মাঠে স্লোগান দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

প্রার্থিতা ফিরে পাওয়া ৩৫ জনের মধ্যে রয়েছেন ফরিদপুর-১ আসনে প্রার্থী আরিফুর রহমান দোলন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মো. নজরুল ইসলাম, মাদারীপুর-২ আসনে ইউসুফ আলী সুমন, চট্টগ্রাম-১৫ আব্দুল মোতালেব, যশোর-৩ মো. মহিদুল ইসলাম, যশোর-৫ মো. হাবিবুর রহমান, ঢাকা-৫ মো. কামরুল হাসান, চট্টগ্রাম-১ মোহাম্মদ গিয়াস উদ্দিন, যশোর-৫ শেখ নুরুজ্জামান, মুন্সিগঞ্জ-২ মো. বাছু শেখ, যশোর-৩ মোহিত কুমার নাথ, খুলনা-৪ এস, এম, মোর্ত্তজা রশিদী দারা, যশোর-৬ হোসাইন মোহাম্মদ ইসলাম, ঢাকা-১২ খোরশেদ আলম খুশু, টাঙ্গাইল-৬ কাজী এটিএম আনিছুর রহমান বুলবুল, রংপুর-২ মো. জিল্লুর রহমান, কুষ্টিয়া-১ মহা. ফিরোজ আল মামুনসহ বিভিন্ন আসনে মোট ৩৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা শেষ হয়েছে গতকাল শনিবার।

গত ৫ ডিসেম্বর আপিল আবেদন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫৬১টি জমা পড়েছে। প্রথম দিন ৪২, দ্বিতীয় দিন ১৪১, তৃতীয় দিন ১৫৫, চতুর্থ দিন ৯৩ জন এবং শনিবার ১৩০ জন আপিল আবেদন করেন। এসব আপিল আবেদনের মধ্যে ৩২টি আবেদন পড়েছে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

রামপালে বিএনপি নেতা-কর্মীদের উপর আওয়ামীলীগ নেতা সাইদের গুলি বর্ষণ, তাজা গুলিসহ আটক -২

ইউপিডিএফ নেতাসহ চারজনকে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ মনোনীত

সমমনা দলগুলোকে নিয়ে দেশ সাজাতে চাই

জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে ৩৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের উঠান বৈঠক

শাহিদা রহমান রিংকু অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব) এর উপদেষ্টা নির্বাচিত

কেরানীগঞ্জে ৩ জন আসামী গ্রেফতার সহ ট্রাক ও চোরাই মালামাল উদ্ধার

কোনো গোষ্ঠী বা শক্তি একা বাংলাদেশকে ঠিক করতে পারে না: খসরু

মধুখালীতে বট-পাকুড় গাছের ব্যতিক্রমী বিয়ে!

দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে বিভাগীয় প্রধানদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়