শনিবার , ১৮ জানুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

রামপালে বিএনপি নেতা-কর্মীদের উপর আওয়ামীলীগ নেতা সাইদের গুলি বর্ষণ, তাজা গুলিসহ আটক -২

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ১৮, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ

মোল্যা তুহিন, রামপাল (বাগেরহাট) : রামপালে প্রভাববিস্তারকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আঃলীগ নেতা আবু সাইদ বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উপর গুলি বর্ষণের ঘটনায় রামপাল থানায় ২১ জনকে আসামি করে আরও ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ৭, ধারা ১৪৩,১৪৭, ১৪৮, ৫০৬, ১১৪,৩৪ ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ (চ)। মামলাটি করেন, বাঁশতলী গ্রামের মৃত আ. ওয়াদুদের ছেলে এসকে আল মামুন। এ ঘটনায় রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। ওই সময় ঘটনাস্থল থেকে ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার বাঁশতলী গ্রামের মৃত শেখ আনোয়ার হোসেনের ছেলে রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আঃলীগের সদস্য শেখ মো. আবু সাইদ গত ৫ আগষ্টের পরেও এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। সে নিজের অবস্থান জানান দিতে এলাকায় আগ্নেয়অস্ত্র নিয়ে মোহড়া দিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উপর প্রভাব বিস্তার করছিল।

ঘটনার দিন গত ১৫ জানুয়ারি উপজেলার কালিগঞ্জ বাজারে এজাহার নামীয় ২১ জনসহ অজ্ঞাত আসামীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মোহড়া দিয়ে ভয়-ভীতি প্রদান করে। এরপরে পূর্ব পরিকল্পিতভাবে গত ইং ১৭ জানুয়ারি সন্ধা সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত কালিগঞ্জ বাজারের সোনালী অটো রাইস মিলের সামনে আগ্নেয়অস্ত্র, রাম দা, লোহার রড ও হাতুড়ী নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উপর হামলা করে। এ সময় প্রধান আসামি শেখ আবু সাইদের হুকুমে অন্যান্য আসামিরা হামলা চালায়। বিএনপি জামায়াতের লোকজন প্রতিহত করার চেষ্টা করলে আবু সাইদের কাছে থাকা পিস্তল, ২ নং আসামি ও বাঁশতলী ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ আলী ও ৬ নং আসামী  কাছে থাকা সর্টগান দিয়ে উপুর্যপুরি গুলি ছোড়ে। ঘটনার বেগতিক দেখে জনতা পিছু হটে। এ সময় তারা পুলিশ ও সেনা সদস্যের খবর দিলে দ্রুত তারা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে সোনালী অটো রাইস মিলে অভিযান চালিয়ে এসআই জাহাঙ্গীর  সর্টগানের ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও এক রাউন্ড তাজা পিস্তলের গুলি জব্দ করে। এ সময় আবু সাইদের ছেলে শেখ মাতলুব হোসাইন ও একই এলাকার কথিত সাংবাদিক ইকরামুল হক রাজিব কে আটক করে। ওই সময় কৌশলে প্রধান আসামি আবু সাইদসহ তার সহযোগীরা পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি মামলা দায়ের ও আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি আটক ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

‘আরও আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়নে গুরুত্ব দিয়েছেন সবাই’

জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশ বিষয়ক কনফারেন্স

দিনাজপুরে ছাত্রীনিবাস কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরে ছাত্রীনিবাস কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজয়ের মাস উপলক্ষে ২ ডিসেম্বর বিজয়ের কবিতা উৎসব ২০২৩

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে আরও পেছাল বাংলাদেশ

১১ মে রাজধানীতে প্রতিবাদ সমাবেশের ঘোষণা যুবদলের

ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের অ্যাপ্লিকেশন টু দ্যা চিপ অ্যাডভাইজার কর্মসূচি পালন

শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

নলছিটিতে প্রতিবন্ধীদের মাঝে উপজেলা প্রশাসনের শীত বস্ত্র বিতরণ

গাজীপুরের কাশিমপুরে মাদক ব্যবসায়ীদের ছেড়ে না দেওয়ায় পুলিশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত একটি চক্র