বৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শাকিব খানও কাঁদলেন ‘প্রিয়তমা’ দেখে

প্রতিবেদক
বার্তা প্রবাহ
আগস্ট ৩, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে নিজের অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা দেখলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। দর্শকরা যেমন সিনেমাটি দেখে আপ্লুত হয়েছেন, তেমনি নিজের অভিনয় দেখে তিনি নিজেও আপ্লুত হয়েছেন। সিনেমা শেষে চোখে জল চলে আসে তার।

এমনটাই জানালেন, সিনেমার নির্মাতা হিমেল আশরাফ। এক ফেসবুকে পোস্টে পরিচালক হিমেল আশরাফ লেখেন, কোনও এক অদ্ভুত কারণে উনি (শাকিব) আমার ওপর আস্থা পেতেন। প্রায়ই বলতেন, ‘তুই একদিন বড় ডিরেক্টর হবি হিমেল’। আমি আজও জানি না, তিনি আসলে কেন বলতেন এই কথা। শুধু আমাকে না, আমার অনুপস্থিতিতেও তিনি খুবই কনফিডেন্সের সঙ্গে বলতেন, ‘হিমেল ভালো বানাবে’। তার কথা শুনে মানুষ মুচকি হাসতো।

যোগ করে এই নির্মাতা লেখেন, আজ ‘প্রিয়তমা’ দেখার শেষে তার (শাকিব খান) ভেজা চোখে চোখ পড়তেই আমাকে দেখে হেসে আমার কাঁধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বারবার বলছিলাম, ভাইয়া থ্যাংক ইউ। শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়তো তার সঙ্গে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন শাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে।
জানা গেছে, গত মঙ্গলবার সিনেমাটি দেখেছেন তারা। এ সময় শাকিবের পাশে বসেছিলেন অভিনেত্রী নওশীন, অভিনেতা হিল্লোল, নির্মাতা হিমেল আশরাফসহ অনেকে। যারা প্রত্যেকেই এখন যুক্তরাষ্ট্র প্রবাসী। শুধু সিনেমা দেখাতেই সীমাবদ্ধ থাকলেন না, বরং দেখা শেষে উচ্ছ্বসিত দর্শকের আবদারও মিটিয়েছেন শাকিব। তাদের সঙ্গে ছবি তুলেছেন, ভিডিওবন্দী হয়েছেন হাসিমুখে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

চট্রগ্রামে এপেক্স বাংলাদেশ এর লিডারশীপ ট্রেনিং ও প্রেসিডেন্ট কনফারেন্স অনুষ্ঠিত

জলঢাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ওয়াকার-উজ-জামান নতুন সেনা প্রধান হওয়ায় শেরপুরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, মিষ্টি বিতরণ-আতশবাজি

করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০

ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম নিষিদ্ধ করল ইসরায়েল

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রিভিউ শুনানি আজ

অহনা কাকে জানোয়ার বলেছিলেন, জানালেন শামীম!

কোচিং বাণিজ্য আর যৌন হয়রানী, কে রুখবে এই দানবদের?

গ্রাহকদের উন্নত সেবাই আমাদের লক্ষ্য- চেয়ারম্যান পেট্রোবাংলা

তহবিলের অর্থে বছরে ২৬ লক্ষ টাকা বাড়ি ভাড়া নেন শিক্ষকরা, শিক্ষার্থীদের অভিযোগ