বুধবার , ২৩ আগস্ট ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী শাহনূর

প্রতিবেদক
বার্তা প্রবাহ
আগস্ট ২৩, ২০২৩ ২:০৫ অপরাহ্ণ

মারুফ সরকার : তিন দিন আগে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন অভিনেত্রী শাহনূর। জ্বরের সঙ্গে প্রচণ্ড শরীর ব্যথা। সোমবার (২১ আগস্ট) চিকিৎসকের পরামর্শ নেন এই অভিনেত্রী। তার উপসর্গ দেখেই চিকিৎসক জানান, ডেঙ্গুর লক্ষণ। পরীক্ষা করান। ২৪ ঘণ্টা পর পর জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় অভিনেত্রী শাহনূর এ তথ্য নিশ্চিত করেন।

বর্তমানে এই অভিনেত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন। এখনো তার শরীরে প্রচণ্ড জ্বর। কমছে না। অসুস্থ শরীর নিয়েই কথা বলেন শাহনূর। তিনি বলেন, ‘তিন দিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। গতকাল সকালে চিকিৎসক দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। সবাই দোয়া করবেন।’

দুই দশক আগে অভিনয় শুরু করেন এই অভিনেত্রী। তার পুরো নাম সৈয়দা কামরুন নাহার শাহনূর। তবে ঢাকাই চলচ্চিত্রে শাহনূর নামেই জনপ্রিয় তিনি। চলচ্চিত্রে অভিনয় এছাড়াও তিনি টিভি নাটক ও বিজ্ঞাপনেও কাজ করেন। বর্তমানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে শেরপুরের নদীর পানি বাড়ছে

দেশে ব্যবসার সুষ্ঠু পরিবেশ চান ব্যবসায়ীরা

হিলিতে চেয়ারম্যান কাউছারকে পুর্নবহালের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার- র‌্যাব-১০

রাজশাহী-কলকাতা ট্রেন চালুর ঘোষণা, বাস্তবায়ন হচ্ছে রাসিক মেয়রের নির্বাচনী প্রতিশ্রুতি

কুয়াকাটায় পর্যটককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে যুবদল সভাপতিসহ গ্রেফতার ৩

নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩ নং ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত

জেল হত্যা ইতিহাসের অন্যতম বর্বরোচিত কালো অধ্যায় .. লায়ন মোঃ গনি মিয়া বাবুল