সোমবার , ২২ জানুয়ারি ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শীতের মধ্যে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ২২, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : তাপমাত্রা কমে দেশের ২২টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি ঢাকায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর মধ্যেই আবার বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আগামী বুধবার এই বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হবে দেশের দক্ষিণাঞ্চলে এবং তা মধ্যাঞ্চল পর্যন্ত আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আগামী বুধবার দেশের দক্ষিণাঞ্চলে আবার বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি দেশের মধ্যাঞ্চল পর্যন্ত হতে পারে। তবে এ দফায় খুব বেশি বৃষ্টি হবে না বলে জানিয়েছেন তিনি।
গত বৃহস্পতি ও শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়। তবে দক্ষিণ অঞ্চলেই বৃষ্টি ছিল বেশি। দক্ষিণের জনপদ যশোর এবং চুয়াডাঙ্গায় যথাক্রমে ২২ ও ২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

আজ ঢাকাসহ বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা আগের দিনের চেয়ে বেড়েছে। তাপমাত্রা আগামীকাল আরও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। তবে আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা একটু করে বাড়তে শুরু করবে বলে জানান তিনি।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে, আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একযোগে তিন স্থানে। সেই স্থানগুলো হলো রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছী। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজে সংবর্ধনা ও নবীন বরণ-২০২৪ অনুষ্ঠিত

ঝালকাঠির স্বর্নপদক জয়ী মিথিলার লক্ষ্য এবার কারাতে বিশ্ব জয়

হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ পেলেন বেস্ট ব্র্যান্ড কনসালটেন্ট অ্যাওয়ার্ড-২০২৪

বাকেরগঞ্জে সাইদুল ইসলামের সম্পত্তি দখল করে ঘর নির্মাণের পায়তারা; কোটে মামলা

দিল্লিতে সরকার গঠন নিয়ে যা বললেন মমতা

ঝালকাঠির কাঠালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নলছিটি ভেরনবাড়িয়া প্রাইমারী স্কুলের সভাপতি হলেন সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান

সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুস্তাক আহমেদের মতবিনিময়