মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

গ্লোবাল কনজুমার এন্ড হিউম্যান রাইটস-এর চান্দিনা উপজেলা কমিটি গঠন

প্রতিবেদক
admin2
নভেম্বর ৪, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : মানবাধিকার রক্ষা ও ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে গঠিত গ্লোবাল কনজুমার এন্ড হিউম্যান রাইটস সংস্থার চান্দিনা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিমুজ্জামান সভাপতি এবং চান্দিনা ডিপ্লোমা চিকিৎসক সংগঠনের সভাপতি ও আল রাজি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে —
প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করা,
নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণে কাজ করা,
স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত করা,
প্রতারণা, ভেজাল ও বাজারে অস্বচ্ছ বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা।

নবনির্বাচিত সভাপতি মোঃ সেলিমুজ্জামান বলেন, “মানবাধিকারের প্রশ্নে কোনো আপস নয়। আমরা চাই প্রতিটি মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন হোক এবং অন্যের অধিকারকেও সম্মান করুক।”

সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ বলেন,“চিকিৎসা, শিক্ষা ও ভোক্তা সেবা—এই তিনটি ক্ষেত্র মানুষের জীবনমানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আমরা চান্দিনায় এমন একটি মানবিক প্ল্যাটফর্ম গড়ে তুলবো, যেখানে সবার জন্য ন্যায়বিচার ও সঠিক অধিকার নিশ্চিত করা হবে।”

গ্লোবাল কনজুমার এন্ড হিউম্যান রাইটস একটি আন্তর্জাতিক মানবাধিকারভিত্তিক সংগঠন, যা জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের আলোকে কাজ করে। সংস্থাটি বিশ্বব্যাপী ন্যায়বিচার, সামাজিক সচেতনতা ও মানবকল্যাণে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত