বৃহস্পতিবার , ৮ মে ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

জলঢাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৮, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ

রেয়াজুল করিম রাজু, নীলফামারী প্রতিনিধি : জুলাই গণউত্থানে হাজার, হাজার ছাত্র জনতার তাজা রক্ত ঢেলে দিয়ে দীর্ঘদিনের ফ্যাসিস্ট সরকারকে পতন করেছে এই ছাত্র, জনতা তারই লক্ষ্যে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ সমাবেশটি জলঢাকার প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলঢাকার জিরো পয়েন্ট মোরে সমাবেশে জড়িত হয়। উক্ত সমাবেশে রেয়াজুল করিম রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উত্তরের অহংকার, নীলফামারী জেলা জলঢাকা উপজেলার কৃতি সন্তান জনাব আবু সাঈদ লিওন বলেন আমরা শান্তি প্রিয় এই জলঢাকা কে আর অশান্ত করতে দেবো না, বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ করে দিতে হবে। অতিলম্বে তাদের যারা দৃষ্টান্তকারী, হত্যাকারী, চাঁদাবাজকারী, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।‌ এছাড়াও উপস্থিত ছিলেন মোহাইমুনার রহমান (সানা) তিনি বলেন আমরা আগেও জোরালোভাবে আন্দোলন করেছি এখনো যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, আমরা মাঠেই থাকবো ইনশাআল্লাহ। এবং বেশ কিছু বৈষম্য বিরোধী ছাত্রসহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জলঢাকা নীলফামার। সবারেই একটা দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া