সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঈদকে সামনে রেখে সক্রিয় জাল নোট চক্র, মূলহোতা পালাতক

প্রতিবেদক
admin2
মার্চ ১৬, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ

সৌমিত্র সুমন, পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় এক হাজার টাকার ১৪টি জাল নোটসহ মো. ওহিদুল (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সড়কের ‘মনিরুল ভ্যারাইটিজ’ নামের একটি দোকানে ওই যুবক ১৪ হাজার টাকা বিকাশ করতে যায়। এ সময় দোকান মালিক মনিরুল টাকাগুলো জাল বলে সন্দেহ করে যাচাই করেন এবং পরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।

তবে এ ঘটনায় জাল নোট চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত মেহেদী হাসান (২৮) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসন্ন ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জাল নোট চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ৪১ শিশু-কিশোরকে প্রবেশনে মুক্তি দিলেন আদালত

উত্তরা পূর্ব থানার ওসিকে পুনর্বহাল চেয়ে মানববন্ধন

জেলাভিত্তিক কর্মী সম্মেলন করার ঘোষণা ছাত্রদলের

অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

সমন্বিত শক্তি নিয়ে রাজপথে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু : চীনের রাষ্ট্রদূত

সারাদেশে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর, জামিন মেলেনি মির্জা ফখরুলের

অসৎ ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা অর্থমন্ত্রীর

হিরন-ভূট্টো মৃত্যুর যুগ যুগ পরেও যেই নেতাদের অন্তরে বাচিয়ে রেখেছেন সাধারণ মানুষ