বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে: মির্জা ফখরুল

প্রতিবেদক
বার্তা প্রবাহ
এপ্রিল ৩০, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে, সে ব্যাপারে সতর্ক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতি করলে জনগণই তাকে দেখে নেবে। তেমনি অপকর্ম বন্ধ না করলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘বিগত স্বৈরাচারী হাসিনার শাসনামলে বিএনপির নেতাকর্মী ও জনগণের ওপর তীব্র নির্যাতন করা হয়েছে। আমাদের নেতাকর্মীদের গুম করা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেছে, ঘরে থাকতে দেয়নি। তারপরও আমরা কোথাও পালিয়ে যাইনি। আদালতে মিথ্যা মামলা আইনের মাধ্যমে ফেস করেছি।’

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির মসহাসচিব বলেন, ‘আপনি (শেখ হাসিনা) পালিয়ে আছেন কেন? আপনিও মামলা লড়েন। আপনি দেশে এসে দাঁড়ান না দেখি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘অনেকে মনে করেন স্বৈরাচারী শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবে। তিনি তো ১৫ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার বাবা শেখ মুজিবুর একজন বিখ্যাত মানুষ ছিলেন। তার তো দেশ থেকে পালানোর কথা ছিল না। তিনি পালালেন কেন?’

নিজেই এই প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। বলেন, ‘কারণ তিনি একজন ডাইনি ছিলেন। জনগণের ওপর এমন নির্যাতন করেছেন যে তিনি পালাতে বাধ্য হয়েছেন। জনগণ যদি সেদিন তাকে পেত তাহলে ছিঁড়ে খেত। হাসিনা দেশে ফিরে রাজনীতি করলে আমাদের কিছু করতে হবে না, জনগণই তাকে দেখে নেবে।’

নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের মতো অন্যায় করবেন না। এতে মানুষ ভালোবাসবে না। দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে তাদের শক্ত হাতে দমন এবং পুলিশের হাতে তুলে দিতে হবে। তাই অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে।’

নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের সাবেক এমপির জনপ্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, ‘এ এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন করা হয়নি, কারণ আপনারা বিএনপি সমর্থন করেন। এমন অনেক এলাকা আছে বিএনপি সমর্থনের কারণে বঞ্চিত করা হয়েছে। এমন ব্যক্তিরা কি জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন? আসুন, আমরা সবাই মিলে একটা ভালোবাসার দেশ গড়ি।’

এ সময় তিনি সবাইকে ধানের শীষের পক্ষে থাকা এবং ধানের শীষকে রক্ষা করার কথা বলেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও সেবা সহায়তায় জাহেদী পরিবার মুসা মিয়া ডায়াবেটিক সেন্টার

গাজীপুর মেট্রোপলিটন অপরাধ দক্ষিণ বিভাগের শ্রেষ্ঠ পুরষ্কার পেলেন এসআই হুমায়ূন কবির

মহেশপুরের রাজনীতির এক উজ্জল নক্ষত্র বাবু

জনস্বার্থে ইউএনও নজরুল ইসলামকে বিধি মোতাবেক সর্বোচ্চ সময় নলছিটিতে রাখার দাবিতে স্মারকলিপি প্রদান

হাতের ইশারায় সালাম দেওয়া যাবে?

ঝিনাইদহ সদরে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ

কেন্দ্রীয় শহীদ মিনারে সার্বক্ষণিক যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র‍্যাব

বাগেরহাটে ব্যবসায়ী নেতাদের সাথে আ’লীগের মতবিনিময়

পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন