বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

চিরিরবন্দরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৩০, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ

এ আর নাহিদ, দিনাজপুর (চিরিরবন্দর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে প্রথমবারের মতো ৩৭ হাজার ৯৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী সুনীল কুমার সাহা (সভাপতি চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগ) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন মোস্তাফিজুর রহমান ফিজার ১৯ হাজার ১৪৯ ভোট।

বুধবার (২৯ মে) অনুষ্ঠিত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯৫টি ভোটকেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, চিরিরবন্দর উপজেলায় ১২টি ইউনিয়নে সর্বমোট ২ লক্ষ ৫৮ হাজার ৪৮৯ জন ভোটার রয়েছে,এর মধ্যে মোট ৯৬ হাজার ১৫৫ জন পুরুষ ভোটার এবং ৯৫ হাজার ৬১৪ জন নারী ভোটার।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৩ জন তার মধ্যে সুমন চন্দ্র দাস বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ৪৯ হাজার ১২৪ ভোট পেয়ে প্রথমবারের মতো নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল্লাহ আল মামুন মাইক প্রতীকে ভোট পেয়েছেন ৪০ হাজার ১০৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু মোছাঃ লায়লা বানু (বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান) প্রজাপতি প্রতীকে সকলকে ছাড়িয়ে ৪৪ হাজার ৫২৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তরুবালা রায় কলস প্রতীকে ২৫ হাজার ৯১৮ ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার এ এস এম সাইফুর রহমান জানান, চিরিরবন্দর উপজেলায় ২ লাখ ৫৮ হাজার ৩ শত ৮৯ ভোট রয়েছে। এরমধ্যে ৯৫ টি কেন্দ্রে ভোটাররা ৯৯ হাজার ১ শত ২৪ ভোট প্রদান করে যা মোট ভোটের ৩৮.৩৬ শতাংশ।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত