বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেরপুরে বন্যার পানি কমায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন; সড়কে ১২৫ কোটি টাকার ক্ষতি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ১৬, ২০২৪ ১২:২৬ অপরাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে বন্যার পানি নামার সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে সড়ক ও ব্রিজ-কালভার্টের ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত এসব সড়কে চলাচলে করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে দুর্গত এলাকার মানুষদের। বন্যায় কেবল এলজিইডির অধীনস্থ সড়কে ১২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এলজিইডির প্রাথমিক হিসেবে, বন্যায় জেলার ১১২টি সড়কের ৪০৯ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভেঙে গেছে ৬৮টি ব্রিজ-কালভার্ট। এ ছাড়া ক্ষতি হয়েছে সড়ক ও জনপথ বিভাগের সড়কগুলোরও। এতে করে দেখা দিয়েছে জনদুর্ভোগ। বন্যায় কেবল এলজিইডির অধীন সড়কে ১২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।এসব সড়কে সংস্কার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

স্থানীয় এলাকাবাসী জানান, রাস্তা ভেঙে যাওয়ায় এলাকার মানুষদের চলাচলের ক্ষেত্রে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। রাস্তায় বেশ কিছু জায়গায় ভেঙে গেছে। এ জন্য চলাছলে বিঘ্ন ঘটছে।

অটোরিকশা চালক আকমল হোসেন বলেন, রাস্তা ভাঙা তাই গাড়ি চালান যায় না। যাত্রীদের অনেকটা পথ হেঁটে গাড়িতে উঠতে হয়।

সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সংস্কার কাজ চলমান বলে জানিয়েছে এলজিইডি।

জেলার এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী জাহানারা পারভীন বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমাদের সংস্কার কার্যক্রম চলছে। এখনও কিছু কিছু রাস্তা পানির নিচে আছে। তবে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।’

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

নলছিটিতে শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন পাইলট কর্মসূচি সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কুমিল্লা দেবিদ্বারে ফার্মেসী পাড়ায় অভিযান করেন ভ্রাম্যমান আদালত

বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের প্রশ্নই আসে না: হোয়াইট হাউস

পাক-অধিকৃত কাশ্মীরসহ ৯ স্থানে ভারতের হামলা

বাবা হারানোর দুই যুগ পেরিয়েও, “বাবা” কখনো বলা হলো না কতটা ভালোবাসি তোমায়

১৬০ বারেরও বেশি ভূমিকম্পে কাঁপল ইতালির নেপলস

দেশজুড়ে আবারও বৃষ্টির আভাস, হতে পারে বৃহস্পতিবার পর্যন্ত

বন্ধন জয়ের জন্মদিনে বার্তা প্রবাহ পরিবারের শুভেচ্ছা ও ভালোবাসা

মৈত্রীবাংলা সাহিত্য পুরস্কার পেলেন, বিশিষ্ট কবি ও গীতিকার নীলিমা নীলা