বুধবার , ১৪ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

এনসিপির যুবসংগঠন ‘জাতীয় যুবশক্তির’ আত্মপ্রকাশ শুক্রবার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৪, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইংয়ের আগামী ১৬ মে ঢাকার গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে আত্মপ্রকাশ ঘটবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা দল গঠনের পর তরুণ শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ শুরু করি। আমরা ৬৪ জেলায় মানুষের সঙ্গে কথা বলছি। তথ্য সংগ্রহ করছি, সেখান থেকে নতুন বাংলাদেশকে কীভাবে একটা জায়গায় নিয়ে যেতে পারি সেটার জন্য কাজ শুরু করি।

বাংলাদেশের সামনে যে সুযোগটা এসেছে এটি প্রতি দেশের জন্য ১০০-২০০ বছর পরে আসে। বাংলাদেশে তরুণদের অনুপাত ৪০ শতাংশের বেশি। এই তরুণদের ঐক্যবদ্ধ করে আমরা যদি ভাগ্যের চাকা ঘোরাতে চাই তাহলে এই ফোর্স ছাড়া উপায় নেই। এই ফোর্সকে কাজে লাগানোর জন্য তাদের আমাদের ঐক্যবদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা মনে করি ছাত্রশক্তি যেভাবে বাংলাদেশের স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে হটিয়ে বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে আসতে পেরেছে জাতীয় যুবশক্তি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (যুব) অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

রংপুরে তৃতীয় লিঙ্গের প্রার্থীর ওপর জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের হামলা

লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত

জনবল সংকটে ও ডাক্তারদের খামখেয়ালিতে তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসাসেবা নাজুক

দুই মামলায় আমীর খসরুর জামিন শুনানি আজ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রথম বাজেট আজ

চলচ্চিত্রে নতুন নায়িকা পারিশা

রিটার্ন জমার সময় বাড়ছে ২ মাস, কাল প্রজ্ঞাপন

জাতীয় পর্যায়ে ডেইরি আইকন-২০২৩ পুরস্কারে ভূষিত হলো গ্রামীণ জন উন্নয়ন সংস্থা

ইন্জিনিয়ার তুহিনের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

দেশের যেসব অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে