বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

পায়রা বন্দরে মহান স্বাধীনতা দিবসে কোস্টগার্ডের যুদ্ধজাহাজ উন্মুক্ত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ২৬, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ

সৌমিত্র সুমন, পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের যুদ্ধজাহাজ বিসিজিএস অপরাজেয় বাংলা।

বুধবার (২৬ মার্চ ২০২৫) দুপুর ১২টায় পায়রা বন্দরের সার্ভিস জেটিতে জাহাজটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকসহ অসংখ্য দর্শনার্থী জাহাজটি দেখতে ভিড় জমান।

কোস্টগার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দর্শনার্থীদের জন্য জাহাজের বিভিন্ন কার্যক্রম ও সামরিক কৌশল তুলে ধরেন। তারা জানান, বিসিজিএস অপরাজেয় বাংলা গভীর সমুদ্রে গমন, উপকূলীয় এলাকায় টহল, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও জলদস্যুতা দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় জাহাজটির বিশেষ ভূমিকা রয়েছে।

জাহাজটির অত্যাধুনিক সরঞ্জাম ও কার্যপ্রণালী দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। অনেকেই প্রথমবারের মতো যুদ্ধজাহাজের অভ্যন্তরীণ কাঠামো, অস্ত্র ব্যবস্থা ও পরিচালনা কৌশল সম্পর্কে জানার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন কোস্টগার্ডের কর্মকর্তারা, যা তাদের জন্য শিক্ষামূলক অভিজ্ঞতা হয়ে ওঠে।

দেশপ্রেম ও সামরিক শক্তি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বিশেষ এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান জানাল জাতিসংঘ

শিশুদেরকে শেখ রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে- লায়ন মোঃ গনি মিয়া বাবুল

ট্রান্সজেন্ডার ধারণাটি ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক: চুন্নু

কল্যাণ পার্টি থেকে ইবরাহিমকে বহিষ্কার নতুন কমিটি গঠন

হাসির শক্তি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে: এ্যাড. শাহিদা রহমান রিংকু

বাঘারপাড়ায় প্রকৌশলীকে লাঞ্চিত করার অভিযোগ

ঝিনাইদহের কালিগঞ্জে পুলিশের মাদক অভিযান ও মিষ্টি মুচকি হাসি

শেঁকড়ের সন্ধানে ভারত থেকে বাংলাদেশের নলছিটিতে ১৯৭১’র মুক্তিযুদ্ধে শহীদের নাতী

মহেশপুরে সরিষার বাম্পার ফলনের আশা! লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে চাষ

নিউ মন্নু ফাইন কটন মিলস্ লিঃ ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত