রিদওয়ান আহমেদ : প্রতি বারের ন্যায় এবারও এই শীতে রাজধানীর ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার শীতার্ত অসহায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছে তুবা সমাজকল্যাণ সোসাইটি। চলতি ডিসেম্বর মাসেই শীতবস্ত্র বিতরণ করার লক্ষ্যে কর্মসূচি গ্রহন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ঢাকার ডেমরা সারুলিয়ায় তুবার ভাইস চেয়ারম্যান। মোঃ শামীম আহসান এর কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন তুবা সমাজকল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।
সোসাইটির ভাইস চেয়ারম্যান আব্দুল জলিল সরকার জনি, ভাইস চেয়ারম্যান মোঃ শামীম আহসান যুগ্ম মহাসচিব গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।



















