শনিবার , ৭ অক্টোবর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঢাকাসহ ১৪ জেলায় তীব্র ঝড়ের আভাস

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ৭, ২০২৩ ১০:১৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের ১৪ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৭ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিসের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণ হতে পারে।

এ ছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার

ঝিনাইদহে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

পদ্মায় নিখোঁজ দুই এএসআইয়ের মরদেহ উদ্ধার

সরকারের প্রভাবে নিপীড়িতও নির্যাতিতদের পাশে বিএনপি : রিজভী

গাজীপুর মেট্রোপলিটন অপরাধ দক্ষিণ বিভাগের শ্রেষ্ঠ পুরষ্কার পেলেন এসআই হুমায়ূন কবির

কারফিউ আরও শিথিল: সব অফিস খুলছে আজ

কালীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দাগনভূঞায় চুরির চেষ্টাকালে ২ চোরকে গ্রেফতার

ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দা প্রধান নিহত

ভোলায় আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবেঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা