ইনছান আলী, বিশেষ প্রতিনিধি : ঝিনাইদহ থেকে বেসরকারি টেলিভিশন আরটিভির বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ প্রতিনিধি ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক লোকসমাজ পত্রিকার শিপলু জামান। বছরব্যাপী জেলার আলোচিত সংবাদ পরিবেশনের জন্য কর্তৃপক্ষ তাকে বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত করেন। রাজধানীর তেজগাঁয়ে বেঙ্গল কনফারেন্স হলে দিনব্যাপি প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে দেশের অন্যতম স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভি। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান, আরটিভির ন্যাশনাল ডেস্কের ইনচার্জ শাইখুল ইসলাম উজ্জল, বার্তা প্রধান ইলিয়াস হোসেন ও উপবার্তা প্রধান মামুনুর রহমান খান। সম্মেলনে সারা দেশ থেকে আসা তিন শতাধিক প্রতিনিধির মধ্যে ৫ ক্যাটাগরিতে ১৫ জনের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে আলোচিত প্রতিবেদনের জন্য শিপলু জামানকে পুরষ্কার প্রদান করা হয়। সেরা প্রতিনিধি হওয়ায় সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের ফুড সাফারি মিলনায়তনে শিপলুকে সংবর্ধনা প্রদাণ করা হয়।



















